Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মার্কিন-ইরান যুদ্ধের আবহে জর্ডনের রাজাকে ফোন মোদীর

মার্কিন-ইরান যুদ্ধের আবহে জর্ডনের রাজাকে ফোন মোদীর

Online Desk মার্চ 3, 2026
20250911_211958.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল ইরানের উপর হামলা করার পর গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জর্ডনের শান্তি, নিরাপত্তা ও সে দেশের মানুষের উন্নতির পক্ষে নিজের সমর্থনের কথা জানান তিনি। সেই সঙ্গে সে দেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা দেওয়ার জন্য জর্ডনের রাজাকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী।

রাজা দ্বিতীয় আব্দুল্লার সঙ্গে সংলাপের কথা নিজেই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সোমবার রাতে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘আমি জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলেছি। ওই অঞ্চলের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। আমরা শান্তি নিরাপত্তা ও জর্ডানবাসীর কল্যাণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছি। এই কঠিন সময়ে জর্ডানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা দেওয়ার জন্য রাজা দ্বিতীয় আবদুল্লা ধন্যবাদ জানাচ্ছি।’

সোমবার রাতে বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা ও সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমানের সঙ্গেও ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে সৌদি আরবের যুবরাজ এবং প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমানের সঙ্গে আলোচনা করেছি। ভারত সৌদি আরবের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে লঙ্ঘন করা সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে। আমরা একমত যে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফেরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কঠিন সময়ে ভারতীয়দের সুরক্ষার ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানিয়েছি তাঁকে।’

Post Views: 42

Continue Reading

Previous: রিয়াধে মার্কিন দূতাবাসে হামলার পর ‘বুটস অন গ্রাউন্ড’ ইস্যুতে ট্রাম্পের অবস্থান পরিবর্তন
Next: করাচিতে মার্কিন কনস্যুলেট ঘেরাও ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি চালানোর অভিযোগে চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.