Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইজরায়েলের আক্রমণে ইরানে নিহত ৪৩০, আহত ৩৫০০

ইজরায়েলের আক্রমণে ইরানে নিহত ৪৩০, আহত ৩৫০০

Online Desk জুন 21, 2025
war.jpg

ওঙ্কার ডেস্ক: সংঘর্ষ শুরু হয়েছে গত ১২ জুন থেকে। প্রথম দিন থেকে এখনও পর্যন্ত ইজরায়েলের সঙ্গে সংঘাতের ফলে ইরানে মৃত্যু হয়েছে ৪৩০ জনের। আহত হয়েছেন ৩৫০০ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত, গত কয়েক দিনের মধ্যে এই প্রথম সরকারি ভাবে হতাহতের সংখ্যা জানানো হল। এর আগে গত রবিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিল দেশটিতে মোট ২২৪ জন মানুষ নিহত হয়েছেন।

ইজরায়েল ইরানের মধ্যে বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে। এ বিষয়ে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদরেজা জাফরঘান্দি বলেছেন, ইজরায়েলি বাহিনী ইরানের ছয়টি অ্যাম্বুলেন্স এবং তিনটি হাসপাতালে আঘাত হেনেছে। এর ফলে দুজন স্বাস্থ্যকর্মী এবং এক শিশু নিহত হয়েছেন। অন্য দিকে ইজরায়েলের তরফে জানানো হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আভিভের ২৪ জন অসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

প্রসঙ্গত গত বৃহস্পতিবারই ইজরায়েলের বিরসেবা শহরে সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র দিয়ে প্রত্যাঘাত করে ইরান। সেই আঘাতে সোরোকা হাসপাতালের ছাদ ভেঙে পড়ে, পাশাপাশি হাসপাতাল ভবনের দেওয়ালের কাঁচও ভেঙে পড়ে। শনিবারও ইরান ইজরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত করেছে। ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইজরায়েলের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এদিন সকালে ইরান থেকে আসা ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর মধ্যে ৫টি নিষ্ক্রিয় করা হয়েছে।

Post Views: 152

Continue Reading

Previous: স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি
Next: আসানসোল পৌরনিগম এলাকায় চালু হয়েছে দুয়ারে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.