Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের অনুরোধ অমান্য করে লেবাননে হামলা অব্যাহত নেতানিয়াহুর, ২ শহরে বিমান হামলা ইজরায়েলের

ট্রাম্পের অনুরোধ অমান্য করে লেবাননে হামলা অব্যাহত নেতানিয়াহুর, ২ শহরে বিমান হামলা ইজরায়েলের

Online Desk এপ্রিল 10, 2026
netaniyahu.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছিলেন লেবাননে হামলা কমানোর জন্য। কিন্তু ট্রাম্পের সেই অনুরোধ উপেক্ষা করে লেবাননের দুই শহরে হামলা চালালো ইজরায়েলি বিমান বাহিনী। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর ফলে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে।

লেবাননে ইরানের ঘনিষ্ঠ সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে তারা উত্তর ইজরায়েলের একটি শহরেও হামলা চালিয়েছে। শুক্রবার ইজরায়েল-লেবানন সীমান্তের কাছে কিরিয়াত শমোনা এবং উত্তর ইজরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের মিসগাভ আম-এ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। একটি বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমাদের দেশ ও মানুষের বিরুদ্ধে ইজরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই জবাব জারি থাকবে।’ উল্লেখ্য, ১৯৪৮ সালে ইজরায়েল প্রতিষ্ঠার পর থেকেই লেবাননের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে রাষ্ট্রটি। কিন্তু বুধবার, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইজরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পর, ইজরায়েল কোনো আগামা ঘোষণা ছাড়াই মধ্য বৈরুতের ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকায় হামলা চালায়। যার ফলে অন্তত ৩০০ জন নিহত এবং ১,০০০ জনেরও বেশি আহত হন।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি হিজবুল্লাহকেও নির্মূল করতে চায় ইজরায়েল। তাদের দাবি, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন, তার অধীনে নয় লেবানন। যদিও মার্কিন-ইরান আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান স্পষ্ট জানিয়েছে, এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত থাকবে।

Post Views: 130

Continue Reading

Previous: লেবাননে হামলা অব্যাহত; আমেরিকার সঙ্গে আলোচনায় না ইরান—ইসলামাবাদ বৈঠকে অনিশ্চিতয়া
Next: হুমায়ুনের সঙ্গে বোঝাপড়ার চেয়ে বিরোধী থাকা ভালো ! বিতর্কিত ভিডিও প্রসঙ্গে প্রতিক্রিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.