Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হুমায়ুনের সঙ্গে বোঝাপড়ার চেয়ে বিরোধী থাকা ভালো ! বিতর্কিত ভিডিও প্রসঙ্গে প্রতিক্রিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

হুমায়ুনের সঙ্গে বোঝাপড়ার চেয়ে বিরোধী থাকা ভালো ! বিতর্কিত ভিডিও প্রসঙ্গে প্রতিক্রিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

Online Desk এপ্রিল 10, 2026
Amit.jpg

নিজস্ব সংবাদদাতা : হুমায়ুন কবীর বিতর্কে বিজেপির অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ। শুক্রবার বিজেপির ইস্তেহার “সংকলপপত্র” প্রকাশের পর সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হুমায়ুন কবীর আর বিজেপি আদর্শগত ভাবে উত্তর ও দক্ষিণ মেরু। এই ধরনের দলের সঙ্গে বোঝাপড়া করার চেয়ে বিরোধী আসনে আরও বিশ বছর বসাই শ্রেয়। একইসঙ্গে বিতর্কের অভিমুখ মমতা বন্দ্যোপাধ্যের দিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল নিলেন শাহ।

বৃহস্পতিবার তৃণমূল হুমায়ুন কবীরের একটি বিতর্কিত ভিডিও প্রকাশ করে। ভোটের মুখে এই ভিডিওতে হুমায়ুন ও বিজেপির বোঝাপড়া নিয়ে যে কথোপকথন শোনা গেল তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ভিডিওতে যে আর্থিক লেনদেনের কথা উঠেছে তা নিয়ে ইতিমধ্যে তৃণমূল ইডির তদন্ত চেয়েছে। এমন কি, রাজ্য জুড়ে শোরগোল ওঠায় হুমায়ুন কবীর স্বয়ং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন, যাতে তিনি দাবী করেছেন ওই ভিডিও AI নির্মিত। এবং তাকে তৃণমূলের চক্রান্ত বলে জানিয়েছেন হুমায়ুন।

শুক্রবার কলকাতায় বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর সাংবাদিকের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, হুমায়ুন কবীর আর বিজেপি উত্তর ও দক্ষিণ মেরু। তাদের বোঝাপড়ার চেয়ে বিশ বছর বিরোধী আসনে বসাই তাঁদের কাছে শ্রেয়। শুধু এই নয়, এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য রাজনীতির সাম্প্রতিক ঝড়ের অভিমুখ ঘুরিয়ে দিতে তৃণমূলনেত্রীকে টেনে এনে ইংগিতপূর্ণ মন্তব্য করলেন শাহ। সাংবাদিকদের তিনি বলেন, মমতাদি এমন দু’ হাজার ভিডিও তৈরি করতে পারে। শাহের এই মন্তব্যে কার্যত হুমায়ুনের কথাই প্রতিধ্বনিত হল। বৃহস্পতিবার ভিডিও বিতর্কে হুমায়ুন দাবি করেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে তৃণমূল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এদিন নির্বাচনী ইস্তেহার ‘সংকল্পুপত্র’ প্রাকাশ করে বিজেপির একগুচ্ছ প্রতিশ্রুতি সামনে এনেছেন। তবে দীর্ঘ চর্চিত নির্বাচনী অঙ্গীকারের বাইরে নতুন কোনো চমক মিললো না। মোটের উপর তৃণমূলের পালটা হিসেবে জোর দেওয়া হয়েছে রাজ্যের মহিলা ও বেকারদের জন্য অধিকতর ভাতার উপর। বলা হয়েছে, মাসের শুরুতেই এঁদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তিন হাজার টাকা।

Post Views: 133

Continue Reading

Previous: ট্রাম্পের অনুরোধ অমান্য করে লেবাননে হামলা অব্যাহত নেতানিয়াহুর, ২ শহরে বিমান হামলা ইজরায়েলের
Next: ইডেনে ঝরলো মুকুল উড়ে গেলো নাইটরা, বিধ্বস্ত কেকেআর

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.