Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইডেনে ঝরলো মুকুল উড়ে গেলো নাইটরা, বিধ্বস্ত কেকেআর

ইডেনে ঝরলো মুকুল উড়ে গেলো নাইটরা, বিধ্বস্ত কেকেআর

Online Desk এপ্রিল 10, 2026
IPL.jpg

স্পোর্টস রিপোর্টার : বৈশাখে মুকুল ঝরলো ইডেনে। আর তাতেই লন্ডভন্ড হয়ে কলকাতা নাইট রাইডার্স হারলো আর লখনউ ৩ উইকেটে জিতলো। লখনউ জয়ের তালিকায় দ্বিতীয় ম্যাচ লিখিয়ে ফেলল মুকুল চৌধরির দুরন্ত ব্যাটিংয়ে। গত ম্যাচে এই ইডেন গার্ডেন্সেই বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচের সৌজন্যে মরসুমের প্রথম পয়েন্ট পেয়েছিল শাহরুখের দল। পর পর ঘরের মাঠে ম্যাচের সুযোগ না নিতে পারলে আরও পিছিয়ে পড়তে হবে তিনবারের চ্যাম্পিয়নদের। আঙুল উঠতে শুরু করেছিল দল গঠন থেকে অধিনায়কত্ব নিয়েও। টস জিতে কেকেআর-কে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন এলএসজি অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮১-৪-এ থামে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে তিন উইকেটে জয় তুলে নেয় লখনউ।

এদিন অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে ওপেন করতে নেমে মাত্র ৯ রান করে ফিরে যান ফিন অ্যালেন। তিন নম্বরে নেমে ক্যাপ্টেনের সঙ্গে দলের ব্যাটিংয়ের হাল ধরেন অঙ্গকৃশ রঘুবংশী। ১৫ রানে ১ উইকেট থেকে কেকেআর-এর রানকে তৃতীয় উইকেটে ৯৯-এ নিয়ে যায় এই জুটি। রাহানে ২৪ বলে ৪১ ও অঙ্গকৃশ ৩৩ বলে ৪৫ রান করে প্যাভেলিয়নে ফেরেন। দুই ব্যাটার পর পর ফিরে গেলে মিডল অর্ডারের উপর চাপ তৈরি হয় স্বাভাবিক ভাবেই। এর পর রিঙ্কু সিং ৪ রানে ফিরে যাওয়ার পর কলকাতার ইনিংসকে শেষ পর্যন্ত নিয়ে যান ক্যামেরন গ্রিন ও রোভমান পাওয়েল। গ্রিন ৩২ ও পাওয়েল ৩৯ রানে অপরাজিত থাকেন। চার উইকেটে ১৮১ রানে থামে কলকাতা। এদিন দলের ব্যাটিংয়েও সেই মরিয়াভাব দেখা গেল। যা হয়তো দ্রুত তাদের জয়ে ফেরাবে।

লখনউয়ের হয়ে একটি করে উইকেট নেন প্রিন্স যাদব, মণিমারান সিদ্ধার্থ, দিগভেশ রাঠি ও আভেশ খান। তবে পরিচিত মাঠের সুযোগ নিতে ব্যর্থ মহম্মদ শামি। তাঁর ঝুলি এদিন শূন্যই থেকে গেল। ব্যাট হাতেও তাঁর অবদান মাত্র ১ রান। তার মধ্যেই ব্যাটে, বলে ঘুরে দাঁড়াল কলকাতা তবে কোথাও একটা খামতি থেকে গেল। ব্যাটে সাফল্য এলেও, বলে ব্যর্থতা অনেকটাই পিছিয়ে রেখেছিল লখনউকে। শেষবেলায় অবশ্য দুরন্ত এক লড়াই দেখা গেল মুকুল চৌধরির ব্যাটে। ১৮২ রানের লক্ষ্যমাত্রা টি২০-তে নেহাৎই কম নয়। সহজও ছিল না, তবে একার দক্ষতায় এ যাত্রায় সঞ্জীব গোয়েঙ্কার দলকে জয়ের মুখ দেখালেন তিনি।

আয়ুশ বাদোনির ৩৪ বলে ৫৪ রান ছাড়া লখনউয়ের ব্যাটিংয়ে বলার মতো বড় কিছু ছিল না শুরুতে। দুই ওপেনার মিচেল মার্শ ১৫ ও আইদেন মারক্রাম ২২ রান করে ফিরে যাওয়ায় শক্ত ভিত তৈরি করতে ব্যর্থ হয় লখনউয়ের ব্যাটাররা। তিন নম্বরে নেমে এদিন ব্যর্থ অধিনায়ক পন্থও। মাত্র ১০ রানে আউট হয়ে যান তিনি। এর পর নিকোলাস পুরান ১৩, আব্দুল সামাদ ২, মহম্মদ শামি ১, রান করে আউট হয়ে যান। সাত নম্বরে নেমে শেষ পর্যন্ত লড়াই করেন মুকুল চৌধরি। শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। এক রান নিয়ে মুকুল চৌধরিকে ব্যাটিং ফিরিয়ে দেন আভেশ খান। আর ব্যাট, বলে সংযোগ হতেই ছক্কা হাঁকিয়ে ব্যবধান ৪ বলে ৭ রানে নিয়ে আসেন তিনি। এক বল বাকি থাকতে ম্যাচ ড্র করে ফেলে লখনউ। শেষ বলে দরকার ছিল ১ রান। ব্যাটে বলে সংযোগ না হলেও জয়ের রান তুলতে সমস্যা হয়নি এলএসজির দুই ব্যাটারের। অঙ্গকৃশ সরাসরি উইকেটে মারতে পারলে হয়তো ম্যাচ সুপার ওভারে গড়াত। তবে এই দিন মুকুলের ছিল। ২৭ বল খেলে ৫৪ রানে অপরাজিত থাকলেন মুকুল চৌধরি। ১ রানে অপরাজিত আভেশ খান।

শেষ ওভারে বৈভব অরোরা চমকেই বাজিমাত করতে করতেও থমকে গেল সেই দৌঁড়। যা একা হাতে আটকে দিলেন সেই মুকুল চৌধরি। না হলে শেষ ওভারটা দারুণভাবেই শুরু করেছিলেন বৈভব। যদিও এই ম্যাচ লেখা থাকবে মুকুলের নামেই। এই মরসুমেই প্রথম আইপিএল খেলার ছাড়পত্র পেয়েছিলেন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মুকুল। আর শুরুতেই নজর কেড়ে নিলেন। মালিক সঞ্জীব গোয়েঙ্কার মুখেও হাসি ফোটালেন। জয়ের পর পন্থকে দেখা গেল আকাশের দিকে তাকিয়ে ধন্যবাদ জানাতে, জিতিয়ে সেই একই কাজ করলেন মুকুলও। মুকুল বলছিলেন, ‘‘আমি জানতাম সব বল পারফেক্ট হবে, সেই বলটার জন্য অপেক্ষা করছিলাম।’’

Post Views: 109

Continue Reading

Previous: হুমায়ুনের সঙ্গে বোঝাপড়ার চেয়ে বিরোধী থাকা ভালো ! বিতর্কিত ভিডিও প্রসঙ্গে প্রতিক্রিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Next: যোগীরাজ্যে ভয়াবহ ঘটনা! ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলা, মৃত্যু তরুণীর, আশঙ্কাজনক মা

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.