Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যোগীরাজ্যে ভয়াবহ ঘটনা! ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলা, মৃত্যু তরুণীর, আশঙ্কাজনক মা

যোগীরাজ্যে ভয়াবহ ঘটনা! ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলা, মৃত্যু তরুণীর, আশঙ্কাজনক মা

Online Desk এপ্রিল 10, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: রাতে ঘরের মধ্যে মায়ের সঙ্গে ঘুমাচ্ছিলেন ২৩ বছর বয়সী তরুণী। আর সেই ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের উপর অ্যাসিড হামলা করল অজ্ঞাত পরিচয় বিশিষ্ট দুষ্কৃতী। এই হামলার জেরে মেয়ের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশিনগরে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম কাজল। তাঁর মায়ের নাম লীলাবতী। ৫৮ বছর বয়স তাঁর। রামকোলা থানার মোরওয়ান এলাকার বাসিন্দা মা ও মেয়ে ঘটনার সময় অর্থাৎ বৃহস্পতিবার রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন। অভিযোগ, মধ্যরাতে অজ্ঞাত পরিচয় বিশিষ্ট দুষ্কৃতী ছাদ থেকে কোনও ভাবে ঘরে ঢুকতে সক্ষম হয়। তার পর অ্যাসিড ছুঁড়ে মারে ঘুমন্ত কাজল ও লীলাবতীর শরীরে। দুজনের আর্তনাদ শুনে তড়িঘড়ি ঘরে ঢোকেন কাজলের বাবা প্রভুনাথ যাদব। তিনি বারান্দায় ঘুমাচ্ছিলেন। কিন্তু যতক্ষণে প্রভুনাথ ঘরে ঢুকেছেন ততক্ষণে পালিয়ে গিয়েছে আততায়ী। দুজনকে উদ্ধার করে কুশিনগর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে গোরক্ষপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে কাজলের মৃত্যু হয়। তাঁর মা লীলাবতীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশের উচ্চ পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে এই হামলা, এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, প্রভুনাথ যাদব একটি কোল্ড স্টোরেজে কাজ করতেন। পশ্চিমবঙ্গের আসানসোলে একটি স্টোরেজে কাজ করতেন তিনি। ছয় মাস আগে কাজ থেকে অবসর নিয়ে তিনি বাড়িতে ফিরেছেন।

Post Views: 85

Continue Reading

Previous: ইডেনে ঝরলো মুকুল উড়ে গেলো নাইটরা, বিধ্বস্ত কেকেআর
Next: রানি রাসমনির নাম বিভ্রাট, মোদীর ‘রসমনি’র পর শাহ বললেন ‘রাসমতি’

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.