Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রানি রাসমনির নাম বিভ্রাট, মোদীর ‘রসমনি’র পর শাহ বললেন ‘রাসমতি’

রানি রাসমনির নাম বিভ্রাট, মোদীর ‘রসমনি’র পর শাহ বললেন ‘রাসমতি’

Online Desk এপ্রিল 10, 2026
amit-shah.jpg

ওঙ্কার ডেস্কঃ বঙ্কিম চন্দ্র থেকে মাতঙ্গিনী হাজরা, বাংলার মহীয়সীর নামবিভ্রাট নিয়ে বিজেপি বার বার প্যাঁচে পড়ে। এবার ভোটের আগে আবারোও বিজেপি শীর্ষ নেতৃত্বের নাম বিভ্রাট। শুক্রবার সংকল্পপত্র বা ভরসার শপথ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানে নারীসুরক্ষা নিয়ে বলতে গিয়ে রানি রাসমনির নাম ভুল উচ্চারণ করেন তিনি। রানি রাসমনির জায়গায় শাহ বলেন, ‘রানি রাসমতী’! এনিয়ে যথারীতি রাজনৈতিক মহলে কটাক্ষের বন্যা বইছে।
শাহ ঘোষণা করেছেন, রাজ্য পুলিশের দুই মহিলা ব্যাটেলিয়ন চালু করবেন, একটি মাতঙ্গিনী হাজরা, অপরটি রানি রাসমনির নামে। আর এই ঘোষণা করতে গেলেই তিনি উচ্চারণে ভুল করে ফেললেন। অনেকেই কটাক্ষ করে বলছেন, নামটাই ঠিকমতো জানেন না, আবার তাঁর নামে বাংলায় কাজ করতে চাইছে বিজেপি।
বিজেপির সংকল্পপত্রে নারীসুরক্ষা নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে। মেয়েরা রাতে রাস্তায় বেরতে ভোয় পায়, এই অভিযোগ তুলে শাহের ঘোষণা, এমন দিন আর থাকবে না। মহিলাদের নিরাপত্তায় প্রতিটি মণ্ডলে একটি করে থানা, সহায়তা কেন্দ্র তৈরি হবে। রাজ্য পুলিশের মহিলাদের জন্য দুটি রিজার্ভ ব্যাটেলিয়ন হবে – মাতঙ্গিনী হাজরা ও রানি রাসমনির নামে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে রানি রাসমনির নামের উচ্চারণ ভুল করেছিলেন। তিনি বলেছিলেন, রানি রসমনি। বার বার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মুখে বাংলা ভাষার বাংলার মহিয়সী মানুষদের নাম বিভ্রাট নিয়ে বঙ্গবাসী বীতশ্রদ্ধ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Post Views: 89

Continue Reading

Previous: যোগীরাজ্যে ভয়াবহ ঘটনা! ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলা, মৃত্যু তরুণীর, আশঙ্কাজনক মা
Next: পাক-গুপ্তচর সংস্থার হয়ে ভারতে বসে কারসাজি! দিল্লি ও পাঞ্জাবজুড়ে গ্রেফতার ১১

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.