Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাক-গুপ্তচর সংস্থার হয়ে ভারতে বসে কারসাজি! দিল্লি ও পাঞ্জাবজুড়ে গ্রেফতার ১১

পাক-গুপ্তচর সংস্থার হয়ে ভারতে বসে কারসাজি! দিল্লি ও পাঞ্জাবজুড়ে গ্রেফতার ১১

Online Desk এপ্রিল 10, 2026
arrest-e.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স এর হয়ে ভারতে বসে কাজকর্ম চালানোর অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। রাজধানী শহর দিল্লি এবং পাঞ্জাবে তল্লাশি অভিযান চালিয়ে এই ১১ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। শুক্রবার তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের মধ্যে বেশ কয়েক জন বাবর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) এর সঙ্গে যুক্ত। প্রসঙ্গত বিকেআই স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত। গুপ্তচরবৃত্তি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কার্যকলাপ চালানোর নির্দেশ পাচ্ছিল তারা। প্রাথমিক ভাবে ছয় সন্দেহভাজনকে আটক করা হয়। এ ছাড়া সংবেদনশীল প্রতিরক্ষা ও নিরাপত্তা ঘাঁটিগুলির কাছে সৌরশক্তি-চালিত নয়টি সিসিটিভি বসানো হয়েছিল। সেগুলি বাজেয়াপ্ত করা হয়। এই ডিভাইসগুলি মোবাইল সফটওয়্যারের মাধ্যমে পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে সরাসরি ভিডিও পাঠাত।

এ ছাড়াও পুলিশ চারটি হ্যান্ডগান ও ২৪টি গুলি বাজেয়াপ্ত করেছে। যার মধ্যে তিনটি পিএক্স৫ অস্ত্র এবং একটি দেশি পিস্তল। তদন্তে জানা গিয়েছে, এই চক্রটি হাতে টাকা পেত ইউপিআই এর মাধ্যমে। অবৈধ অস্ত্র পাচার থেকেও তারা অর্থের যোগান পেতো। সামরিক গোয়েন্দা সংস্থার নেতৃত্বে আরেকটি অভিযানে পাঞ্জাব থেকে আরও পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তারা সেনা ও আধাসামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি চালিয়ে সংবেদনশীল তথ্য এবং ছবি বিদেশি হ্যান্ডলারদের কাছে পাঠাতো। তদন্তে জানা গেছে, এই নেটওয়ার্কটি সন্ত্রাসবাদ, গুপ্তচরবৃত্তি এবং অস্ত্র পাচারের জন্য যুবকদের মগজ ধোলাইয়ের কাজ করত। পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান জুড়ে বিভিন্ন জায়গায় এরা নজরদারি চালানোর জন্য সিসিটিভি ক্যামেরা বসিয়েছিল। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Views: 112

Continue Reading

Previous: রানি রাসমনির নাম বিভ্রাট, মোদীর ‘রসমনি’র পর শাহ বললেন ‘রাসমতি’
Next: দশ হাজারের উপর পেমেন্টে করতে হবে অপেক্ষা; ইউপিআই লেনদেনে নয়া নিয়ম রিজার্ভ ব্যাঙ্কের

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.