Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দশ হাজারের উপর পেমেন্টে করতে হবে অপেক্ষা; ইউপিআই লেনদেনে নয়া নিয়ম রিজার্ভ ব্যাঙ্কের

দশ হাজারের উপর পেমেন্টে করতে হবে অপেক্ষা; ইউপিআই লেনদেনে নয়া নিয়ম রিজার্ভ ব্যাঙ্কের

Online Desk এপ্রিল 10, 2026
upi.png

ওঙ্কার ডেস্ক: ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নিরাপত্তা জোরদার করতে বড়সড় পদক্ষেপের কথা ভাবছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সাম্প্রতিক প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ইউপিআই-সহ বিভিন্ন ডিজিটাল লেনদেনে ১ ঘণ্টার ‘কুলিং পিরিয়ড’ বা সাময়িক বিরতি চালু করা হতে পারে।
এই প্রস্তাবে বলা হয়েছে, দশ হাজারের বেশি অঙ্কের অনলাইন লেনদেন বিশেষ করে নতুন প্রাপকের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে সম্পন্ন না হয়ে এক ঘণ্টা পরে কার্যকর হবে। এই সময়ের মধ্যে ব্যবহারকারী যদি বুঝতে পারেন যে লেনদেনটি ভুল বা প্রতারণার শিকার হয়েছেন, তাহলে তা বাতিল করার সুযোগ পাবেন। মূলত ক্রমবর্ধমান সাইবার জালিয়াতির ঘটনা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
গত কয়েক বছরে দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রতারণার ঘটনাও। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রতারকরা ফোন কল, মেসেজ বা ভুয়ো লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীকে বিভ্রান্ত করে দ্রুত টাকা ট্রান্সফার করিয়ে নিচ্ছে। লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়ে যাওয়ায় পরে তা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ‘কুলিং পিরিয়ড’ চালু হলে ব্যবহারকারীরা অন্তত কিছুটা সময় পাবেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। একইসঙ্গে, ব্যবসায়িক লেনদেন বা নির্ধারিত অটো পেমেন্টগুলিও এই নিয়মের বাইরে রাখা হতে পারে বলে জানা যাচ্ছে।
এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কথাও বিবেচনা করা হচ্ছে। বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে তাঁদের জন্য ট্রাস্টেড পার্সন যাচাই বা অতিরিক্ত অনুমোদনের মতো ব্যবস্থাও চালু হতে পারে, যাতে প্রতারণার ঝুঁকি আরও কমানো যায়। তবে এই প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের মতামত নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এতে প্রতারণা কমতে পারে ঠিকই, কিন্তু জরুরি লেনদেনের ক্ষেত্রে কিছুটা অসুবিধাও তৈরি হতে পারে।

Post Views: 111

Continue Reading

Previous: পাক-গুপ্তচর সংস্থার হয়ে ভারতে বসে কারসাজি! দিল্লি ও পাঞ্জাবজুড়ে গ্রেফতার ১১
Next: স্বামীর প্রতি বর্ণবিদ্বেষের কারণে খুন! তদন্তে উঠে এল বিবাহবহির্ভূত সম্পর্ক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.