Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন-ইজরায়েল হামলায় নিহত ইরানের বিপ্লবী বাহিনীর গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি

মার্কিন-ইজরায়েল হামলায় নিহত ইরানের বিপ্লবী বাহিনীর গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি

Online Desk এপ্রিল 6, 2026
majedi.jpg

ওঙ্কার ডেস্ক: যুদ্ধ চলছে এক মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই সংঘাতে সর্বোচ্চ নেতা খামেনেই এর পর একাধিক শীর্ষ কর্তাকে হারিয়েছে ইরান। এ বার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান মাজিদ খাদেমি নিহত হলেন ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায়। সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্ট করে জানিয়েছে, ‘ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনীর গোয়েন্দা সংস্থার শক্তিশালী ও প্রশিক্ষিত প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি আজ ভোরে মার্কিন-জায়নবাদী শত্রুর অপরাধমূলক সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন।’ তবে খাদেমি কোথায় নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সোমবার ভোরে ইরানের রাজধানী তেহরানের আশেপাশে আবাসিক এলাকাগুলোতে একাধিক বিমান হামলা চালানো হয় বলে ইরানের দাবি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল্ল যৌথ ভাবে হামলা চালায় ইরানে। সেই হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তার পর থেকে ইজরায়েলের ভূখণ্ডে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে শুরু করে ইরান। পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পর কৌশল হিসেবে ইরান গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দেয়। তার পর থেকে একাধিক বার মার্কিন প্রেসিডেন্ট এই প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তার মাঝেই এবার হামলা চালিয়ে ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যা করলে ওয়াশিংটন-তেল আভিভ।

Post Views: 95

Continue Reading

Previous: ইরানে আটকে পড়া মার্কিন বায়ুসেনার রেডিও বার্তা শুনে ধন্দে পড়ে গিয়েছিল ওয়াশিংটন! যা জানালেন ট্রাম্প
Next: আমি মেশিন নই লখনউকে জিতিয়ে বললেন শামি

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.