Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানে আটকে পড়া মার্কিন বায়ুসেনার রেডিও বার্তা শুনে ধন্দে পড়ে গিয়েছিল ওয়াশিংটন! যা জানালেন ট্রাম্প

ইরানে আটকে পড়া মার্কিন বায়ুসেনার রেডিও বার্তা শুনে ধন্দে পড়ে গিয়েছিল ওয়াশিংটন! যা জানালেন ট্রাম্প

Online Desk এপ্রিল 6, 2026
us-fighter-jet.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই স্ট্রাইক ঈগলকে ভূপাতিত করেছে ইরান। বিমানটি ভেঙে পড়ার আগে এতে থাকা দুই পাইলটই সেটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে ট্রাম্প বাহিনী দুজনকেই ইরানে ঢুকে নিরাপদে উদ্ধার করেছে। ইরানে আটকে পড়া এক মার্কিন বায়ু সেনার রেডিও বার্তা শুনে দ্বিধায় পড়ে গিয়েছিল ওয়াশিংটন। দক্ষিণ-পশ্চিম ইরানের পার্বত্য অঞ্চলের কোনও এক জায়গা থেকে ওই জওয়ান যোগাযোগ করেছিলেন। ওয়াশিংটনের দাবি, তাঁর পাঠানো বার্তা এতটাই সংক্ষিপ্ত এবং অপ্রত্যাশিত ছিল যে এটি ইরানি ফাঁদ সবলে ধন্দ তৈরি হয়েছিল।
বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওই জওয়ানের কথা একজন মুসলিমের কথার মতোই শোনাচ্ছিল। অ্যাক্সিওসকে তিনি বলেন, অস্ত্র ব্যবস্থা বিষয়ক ওই জওয়ান এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসার পর রেডিওতে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘তিনি বলেছিলেন: ঈশ্বর সর্বশক্তিমান।’ ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যমকে বলেন, ‘রেডিওতে তিনি যা বলেছিলেন তা একজন মুসলিম ব্যক্তির কথার মতোই শোনাচ্ছিল।’ তিনি আরও বলেন, ওই জওয়ানকে যাঁরা চিনতেন তাঁরা পরে জানিয়েছিলেন তিনি ধার্মিক ব্যক্তি। তাই তাঁর পক্ষে এমন কথা বলা স্বাভাবিক ছিল।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্তা ট্রাম্পের কথার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ওই জওয়ান আক্ষরিক অর্থে বলেছিলেন ‘ঈশ্বর মহান’। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একই কথা পোস্ট করেছেন। ওই বায়ু সেনার কাছে একটি হ্যান্ডগান ছাড়াও যোগাযোগের জন্য একটি ডিভাইস এবং একটি ট্র্যাকিং বীকন ছিল। যখন ইরানি ও মার্কিন বাহিনী তাকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, তখন পাহাড়ের একটি ফাটলে তিনি লুকিয়ে ছিলেন। এবং স্থান পরিবর্তন করেন ঘন ঘন।

Post Views: 134

Continue Reading

Previous: মমতার দেখানো পথেই হাঁটবেন, আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্টে সওয়াল করবেন কেজরীওয়াল
Next: মার্কিন-ইজরায়েল হামলায় নিহত ইরানের বিপ্লবী বাহিনীর গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.