Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মমতার দেখানো পথেই হাঁটবেন, আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্টে সওয়াল করবেন কেজরীওয়াল

মমতার দেখানো পথেই হাঁটবেন, আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্টে সওয়াল করবেন কেজরীওয়াল

Online Desk এপ্রিল 6, 2026
2.jpg

ওঙ্কার ডেস্ক: মমতার পথেই হাঁটতে চলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে সোমবার তিনি নিজেই সওয়াল করবেন। রবিবার দলের তরফে বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে।
সূত্রের খবর, এই মামলায় বিচারপতি বদল চেয়ে আবেদন করেছে আপ। আবগারি দুর্নীতি মামলা থেকে কেজরীওয়াল, মনীশ সিসৌদিয়া-সহ ২৩ জন অভিযুক্তকে গত ২৭ ফেব্রুয়ারি অব্যাহতি দিয়েছিল দিল্লির নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সিবিআই হাই কোর্টে যায়। হাই কোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা জানান, নিম্ন আদালতের নির্দেশ ত্রুটিপূর্ণ। এর পরেই বেঞ্চ বদলের আবেদন জানায় আপ।
জানা যায়, দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায়ের কাছে লিখিত আবেদন করা হয়। লিখিত আবেদনে আপ দাবি করে, বিচারপতি শর্মা পক্ষপাতদুষ্ট। প্রাথমিক ভাবে আপের লিখিত আবেদনটি খারিজ করে দিয়েছিলেন। এ বিষয়ে সিবিআই-কে বক্তব্য জানাতে বলেছিল দিল্লি হাই কোর্ট। ৬ এপ্রিল সেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়।
প্রধান বিচারপতির কাছে আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আপের তরফে দিল্লি হাই কোর্টের বিচারপতি শর্মার কাছে মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন করা হয়েছে। তা নিয়েই সোমবার সওয়াল করবেন কেজরী। আপের দলীয় সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপি।

Post Views: 95

Continue Reading

Previous: সিকিমে ধস, লাচেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আটকে বহু পর্যটক
Next: ইরানে আটকে পড়া মার্কিন বায়ুসেনার রেডিও বার্তা শুনে ধন্দে পড়ে গিয়েছিল ওয়াশিংটন! যা জানালেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.