Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ভারতের রটানো, মন্তব্য ইউনুসের

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ভারতের রটানো, মন্তব্য ইউনুসের

Online Desk অক্টোবর 12, 2025
20251012_142225.jpg

ওঙ্কার ডেস্ক: বদলের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। কখনও ফসল নষ্ট করা, তো কখনও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ সামনে এসেছে মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। তবে এই সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করলেন সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুস। তাঁর দাবি, ভারতের সংবাদ মাধ্যম সংখ্যালঘুদের উপর অত্যাচারের ভুয়ো খবর রটিয়েছে।

সম্প্রতি এক মার্কিন সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন মহম্মদ ইউনুস। সেখানে তিনি বলেন, ‘এই মুহূর্তে ভারত ভুয়ো খবর ছড়ানোয় দক্ষ হয়ে উঠেছে। ভুয়ো খবরের ফ্যাক্টরি। আমরা হিন্দু কিংবা সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে খুবই সতর্ক। ভারত সর্বদা আমাদের চাপে রাখার চেষ্টা করে।’ তাঁকে প্রশ্ন করা হয়, তাহলে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ কি মিথ্যা? জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেন, প্রতিবেশীদের মধ্যে ঝামেলা, জমি বিবাদকে কেন্দ্র করে অশান্তি ঘটেছে, এর সঙ্গে সাম্প্রদায়িক অশান্তির যোগ নেই।

উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই মাস থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের। ওই বছর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের দায়িত্বে রয়েছেন মহম্মদ ইউনুস। তাঁর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, এক বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই সময় পর্বে বাংলাদেশে একাধিক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে।

Post Views: 126

Continue Reading

Previous: নোবেল শান্তি পুরস্কারের নাম ফাঁসের সম্ভাবনা, গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠল
Next: তেজস্বী যাদবই কী হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী? প্রশান্ত কিশোরও নীতীশকে ছাড়িয়েছেন সমীক্ষায়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.