Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের সাড়া না পেয়ে চিনে ইউনুস, জানাল বাংলাদেশ সরকার

ভারতের সাড়া না পেয়ে চিনে ইউনুস, জানাল বাংলাদেশ সরকার

Online Desk মার্চ 27, 2025
yunus-sized-dss.jpg

ওঙ্কার ডেস্ক: তাঁর প্রথম পছন্দ ছিল ভারত। কিন্তু নয়াদিল্লির তরফে কোনও সাড়া না পেয়ে চিন সফরকে বেছে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এনটাই জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘চিন সফর চূড়ান্ত করার অনেক আগে প্রধান উপদেষ্টা ভারতে যেতে চেয়েছিলেন। সেই ইচ্ছা প্রকাশ করে অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরেই ভারতকে বার্তা পাঠিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ভারত থেকে ইতিবাচক কোনও সাড়া পাওয়া যায়নি।’

উল্লেখ্য, বুধবার চিনের উদ্দেশে রওনা দিয়েছেন মহম্মদ ইউনুস। চার দিনের জন্য তিনি চিন সফরে গিয়েছেন। সূত্রের খবর, চিনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করবেন তিনি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। ইউনুসের প্রেস সচিব আরও জানিয়েছেন, বেজিং থেকে বাংলাদেশে ফিরে প্রধান উপদেষ্টা তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে যাবেন। সেখানে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। আগামী ২ থেকে ৪ এপ্রিল আয়োজিত হতে চলা সেই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। সেই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনুসের বৈঠকের সম্ভাবনা থাকলেও তা কতটা বাস্তবায়ন হবে তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।

Post Views: 95

Continue Reading

Previous: ইংল্যান্ড সিরিজ়ে অধিনায়ক কে ? রোহিতের অধিনায়কত্ব নিয়ে রিপোর্ট জমা পড়ল বোর্ডে !
Next: ইয়েমেনে মার্কিন সামরিক হামলার পরিকল্পনা ফাঁস

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.