Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ফের বাংলাদেশে সংখ্যালঘু ব্যবসায়ীকে মারধর করে আগুনে পোড়ানোর চেষ্টা, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি

ফের বাংলাদেশে সংখ্যালঘু ব্যবসায়ীকে মারধর করে আগুনে পোড়ানোর চেষ্টা, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি

Online Desk জানুয়ারি 1, 2026
fire.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ফের নৃশংস হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শরিয়তপুর জেলার ডামুড্যা এলাকায় এক সংখ্যালঘু ব্যবসায়ীকে মারধর করে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্রান্ত ব্যবসায়ীর নাম খোকন চন্দ্র দাস। বয়স আনুমানিক পঞ্চাশের কাছাকাছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে নিজের এলাকায় থাকাকালীন কয়েকজন দুষ্কৃতী আচমকাই তাঁর উপর চড়াও হয়। প্রথমে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন হামলাকারীরা তাঁর গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।
আগুনে দগ্ধ অবস্থায় প্রাণ বাঁচাতে কাছের একটি পুকুরে ঝাঁপ দেন খোকন চন্দ্র দাস। স্থানীয় বাসিন্দারা তাঁর চিৎকার শুনে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকার একটি বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর শরীরের একাধিক অংশে গুরুতর পোড়া ক্ষত রয়েছে। আক্রান্তের পরিবারের দাবি, হামলার আগে খোকন চন্দ্র দাস দুই জন হামলাকারীকে চিনতে পেরেছিলেন। তবে জ্ঞান হারানোর আগেই তিনি আর বিস্তারিত কিছু বলতে পারেননি। পরিবার অভিযোগ করেছে, এই হামলা পরিকল্পিত এবং সংখ্যালঘু পরিচয়ের কারণেই তাঁকে টার্গেট করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ সামনে আসায় এই ঘটনা নতুন করে সেই আশঙ্কাকেই উসকে দিল বলে মনে করছেন অনেকে।

Post Views: 127

Continue Reading

Previous: বছরের প্রথম দিনে বন্দি-তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান
Next: দেশে কোথায় কোথায় পরমাণুঘাঁটি আছে? পরস্পরকে জানাল ভারত ও পাকিস্তান

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.