Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশে কোথায় কোথায় পরমাণুঘাঁটি আছে? পরস্পরকে জানাল ভারত ও পাকিস্তান

দেশে কোথায় কোথায় পরমাণুঘাঁটি আছে? পরস্পরকে জানাল ভারত ও পাকিস্তান

Online Desk জানুয়ারি 1, 2026
modi-shehbaz-1.jpg

ওঙ্কার ডেস্ক: বছরের প্রথম দিনে বন্দি তালিকা বিনিময়ের পাশাপাশি ভারত ও পাকিস্তান আরও একটি বিষয়ে তালিকা বিনিময় করেছে। সেটি হল পরমাণু কেন্দ্র বিষয়ক তথ্য। বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণুকেন্দ্র সংক্রান্ত তালিকা বিনিময় হয়েছে। নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি রয়েছে, যে চুক্তি অনুসারে প্রতি বছর ১ জানুয়ারি দুই দেশ নিজেদের পরমাণুকেন্দ্র, পারমাণবিক সুযোগ-সুবিধার হিসাব পরস্পরের সঙ্গে ভাগ করে নেয়। পহেলগাঁও কাণ্ডের প্পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হলেও চলতি বছরে তার ব্যতিক্রম হয়নি।

উল্লেখ্য, ১৯৮৮ সালে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণুকেন্দ্র সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। যাতে বলা হয়, যতই খারাপ পরিস্থিতি তৈরি হোক না কেন, ইসলামাবাদ ও নয়াদিল্লি পরস্পরের পরমাণুকেন্দ্রে আঘাত হানবে না। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে তালিকা বিনিময়ের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ‘নয়াদিল্লি ও ইসলামাবাদে অবস্থিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত ও পাকিস্তান পরস্পরের সঙ্গে পারমাণবিক কেন্দ্রের তালিকা বিনিময় করেছে। পারমাণবিক কেন্দ্রে আক্রমণ নিষিদ্ধকরণের চুক্তি অনুযায়ী এই তালিকা বিনিময় করা হয়েছে।’

প্রসঙ্গত, পরমাণু কেন্দ্র বিষয়ক যে চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল, তাতে পরমাণুকেন্দ্র বলতে বোঝানো হয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, গবেষণাকেন্দ্র, জ্বালানি উৎপাদনের ইউনিট, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ক্ষেত্র, আইসোটোপ পৃথকীকরণকেন্দ্র। এ ছাড়াও, তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণ করা হয় যে সমস্ত কেন্দ্র সেগুলিও এই চুক্তির আওতায় পড়ে। দেশের ঠিক কোন কোন জায়গায় পরমাণু কেন্দ্র রয়েছে তার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ উল্লেখ করে পরস্পরকে জানিয়েছে ভারত ও পাকিস্তান।

Post Views: 196

Continue Reading

Previous: ফের বাংলাদেশে সংখ্যালঘু ব্যবসায়ীকে মারধর করে আগুনে পোড়ানোর চেষ্টা, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি
Next: মার্টিন, কার্লসের সুস্থতাই কামনা নতুন বছরে

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.