Skip to content
জুলাই 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যৌন হেনস্থার প্রতিবাদ করে রোষের মুখে পরিবার, রড-লাঠি নিয়ে ১৫ কিমি ধাওয়া করে হামলা অভিযুক্তদের

যৌন হেনস্থার প্রতিবাদ করে রোষের মুখে পরিবার, রড-লাঠি নিয়ে ১৫ কিমি ধাওয়া করে হামলা অভিযুক্তদের

Online Desk জুলাই 14, 2026
haras.jpg

ওঙ্কার ডেস্ক: ঘুরতে যাওয়ার সময় যৌন হেনস্থার মুখে পড়েছিল পরিবারের এক সদস্য। আর তার প্রতিবাদ করায় ১৫ কিমি ধাওয়া করে গাড়িতে হামলা চালানো হল। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। তাদের গাড়িতে অভিযুক্তরা ভাঙচুর করে বলে অভিযোগ। গাড়িতে ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের উপর রড, লাঠি দিয়ে মারধরও করা হয়। নাসিকের ইগতপুরীতে রবিবার এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পরিবার গাড়িতে চেপে নাসিকের ভাবলি বাঁধ দেখতে গিয়েছিল। সেই সময় কয়েক জন যুবক পরিবারের এক মহিলা সদস্যকে উত্ত্যক্ত করতে থাকে। যৌন হেনস্থার চেষ্টা করে তারা। প্রতিবাদ করায় দু’পক্ষের মধ্যে বচসা হয়। ভাবলি বাঁধ ঘুরে গাড়িতে করে যখন পরিবারটি ফিরছিল, অভিযোগ, তখন তাদের গাড়ির পিছু নেয় অভিযুক্তরা। ১৫ কিলোমিটার ধাওয়া করে গাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে আটকে সেটিকে আটকে দেয় অভিযুক্তরা। সেই গাড়িতে লাঠি, রড নিয়ে হামলা চালানো হয়। পরিবারের পুরুষ সদস্যদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।

আক্রান্ত এক মহিলা বলেন, ‘আমরা পিকনিক করতে গিয়েছিলাম। খাওয়াদাওয়ার পর আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম। তখন দুই যুবক আমাদের হেনস্থা করতে শুরু করে। আমার স্বামী প্রতিবাদ করলে বচসা শুরু হয়ে যায়।’ তিনি আরও জানান, এই ঘটনার পর অভিযুক্তরা দল ভারী করতে আরও কয়েক জনকে ডেকে নিয়ে আসে। ৮ ১০ জন মিলে তারা পরিবারের উপর চড়াও হয়।

Post Views: 26

Continue Reading

Previous: সুরুচি সংঘের কমিটি থেকে বাদ বিশ্বাস ব্রাদারস্; দায়িতে পেল বিজেপি বিধায়ক
Next: রাজ্য পুলিশে বড়সড় রদবদল, সরলেন রাজ্যের গোয়েন্দা প্রধান সুপ্রতীম সরকার

সম্পর্কিত গল্প

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026

You may have missed

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026
sexual-harrassment.png

ফের বারুইপুরে ধর্ষণের চেষ্টা; ঘর ভাড়া নিতে গিয়ে পাকড়াও স্থানীয়দের হাতে

Online Desk জুলাই 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.