Skip to content
জুলাই 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্য পুলিশে বড়সড় রদবদল, সরলেন রাজ্যের গোয়েন্দা প্রধান সুপ্রতীম সরকার

রাজ্য পুলিশে বড়সড় রদবদল, সরলেন রাজ্যের গোয়েন্দা প্রধান সুপ্রতীম সরকার

Online Desk জুলাই 14, 2026
SUPRATIM.jpg

ওঙ্কার ডেস্কঃ ফের রাজ্য পুলিশে রদবদল। ৩৩ জন আইপিএস অফিসারকে বদলি করল মুখ্যমন্ত্রীর দফতর। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আইপিএস সুপ্রতিম সরকারের বদলি। সূত্রের খবর, রাজ্যের গোয়েন্দা প্রধানের পদ থেকে বদলি করে তাঁকে অপেক্ষাকৃত কম দায়িত্বপূর্ণ পদ এডিজি, টেলিকমিউনিকেশনে আনা হয়েছে। রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হয়েছেন নটরাজন রমেশবাবু। তিনি এতদিন কারা বিভাগের ডিজি ছিলেন।
সম্প্রতি বারুইপুরে নাবালিকার ধর্ষণ-খুন কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ফলে পুলিশ প্রশাসনের বাড়তি নজর বারুইপুরে। এই ঘটনায় একাধিকবার তদন্তকারী অফিসার বদল করা হয়েছে। এবার বারুইপুর পুলিশ জেলাতেও রদবদল হল। পূর্ব মেদিনীপুর গ্রামীণ এলাকার দায়িত্বে থাকা আইপিএস অতীশ বিশ্বাস হলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। অন্যদিকে, ডিআইবি, বারুইপুর হয়েছেন পিনাকী দত্ত।
অন্যদিকে, এসটিএফের আইজি পদে ছিলেন দক্ষ অফিসার প্রবীণ ত্রিপাঠি। তাঁকে বদলি করা হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হোমগার্ড বিভাগে, সেখানকার আইজি হয়েছেন তিনি। বদল হয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগেও। সেখানকার ডিসি পদে ছিলেন আইপিএস স্পর্শ নীলাঙ্গী। তাঁকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হল। এছাড়া বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার এবং কমিশনারেরও বদলি হয়েছে।

Post Views: 33

Continue Reading

Previous: যৌন হেনস্থার প্রতিবাদ করে রোষের মুখে পরিবার, রড-লাঠি নিয়ে ১৫ কিমি ধাওয়া করে হামলা অভিযুক্তদের
Next: কিশোর সংশোধনাগারের নিরাপত্তারক্ষীকে খুন করে চম্পট ৪ বন্দির

সম্পর্কিত গল্প

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026

You may have missed

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026
sexual-harrassment.png

ফের বারুইপুরে ধর্ষণের চেষ্টা; ঘর ভাড়া নিতে গিয়ে পাকড়াও স্থানীয়দের হাতে

Online Desk জুলাই 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.