Skip to content
জুলাই 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুরুচি সংঘের কমিটি থেকে বাদ বিশ্বাস ব্রাদারস্; দায়িতে পেল বিজেপি বিধায়ক

সুরুচি সংঘের কমিটি থেকে বাদ বিশ্বাস ব্রাদারস্; দায়িতে পেল বিজেপি বিধায়ক

Online Desk জুলাই 14, 2026
arup.png

ওঙ্কার ডেস্ক: কলকাতার অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী দুর্গাপুজো সুরুচি সঙ্ঘে এ বছর বড়সড় সাংগঠনিক রদবদল করা হয়েছে। দীর্ঘদিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত থাকা প্রভাবশালী দুই মুখ অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসকে নতুন পুজো কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে কমিটির সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও পুজো মহলে শুরু হয়েছে জোর চর্চা।
জানা গিয়েছে, সম্প্রতি সুরুচি সঙ্ঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতদিন ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। অন্যদিকে, দীর্ঘদিন ধরে সম্পাদক পদে ছিলেন তাঁর ভাই তথা তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। নতুন কমিটিতে তাঁদের দু’জনেরই নাম রাখা হয়নি। এর পরিবর্তে সম্পাদক হিসেবে সৌরভ শিকদারের নাম ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে তৃণমূল ঘনিষ্ঠ নেতৃত্বের সঙ্গে যুক্ত বলে পরিচিত এই ক্লাবের কমিটিতে রাজ্যে পালাবদলের পর বিজেপি বিধায়কের অন্তর্ভুক্তি রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
সাম্প্রতিক সময়ে স্বরূপ বিশ্বাসকে ঘিরে একাধিক বিতর্ক সামনে আসে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে গ্রেফতারের পর সুরুচি সঙ্ঘের ক্লাব প্রাঙ্গণে উত্তেজনাও তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান এবং ক্লাবে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি সংগ্রহ করে। এই ঘটনার পর থেকেই ক্লাবের ভবিষ্যৎ পরিচালনা ও পুজোর আয়োজন নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই নতুন কমিটি গঠন করে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কমিটির এই রদবদলের ফলে দুর্গাপুজোর আয়োজন বা পুজোর স্থান পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। আগের মতোই নির্ধারিত স্থানে সুরুচি সঙ্ঘের দুর্গাপুজো অনুষ্ঠিত হবে এবং সমস্ত প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলবে।

Post Views: 22

Continue Reading

Previous: পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণের পরামর্শ মুখ্যমন্ত্রীর
Next: যৌন হেনস্থার প্রতিবাদ করে রোষের মুখে পরিবার, রড-লাঠি নিয়ে ১৫ কিমি ধাওয়া করে হামলা অভিযুক্তদের

সম্পর্কিত গল্প

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026

You may have missed

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026
sexual-harrassment.png

ফের বারুইপুরে ধর্ষণের চেষ্টা; ঘর ভাড়া নিতে গিয়ে পাকড়াও স্থানীয়দের হাতে

Online Desk জুলাই 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.