Skip to content
জুলাই 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণের পরামর্শ মুখ্যমন্ত্রীর

পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণের পরামর্শ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 14, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ উন্নয়ন শিল্পের পাশাপাশি পরিবেশকেও রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর। দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রী মনোজ ওঁরাওয়ের উদ্যোগে স্কুলপড়ুয়াদের বিতরণ করা হল ১ কোটি ১০ লক্ষ চারাগাছ। বন বাঁচাতে প্রধানমন্ত্রীর ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ।
সূত্রের খবর, বাংলায় সারা বছরে মোট ৭ লক্ষ ২০ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বজ্রপাত থেকে বাঁচতে সবাইকে বলব, নারকেল গাছ লাগান বেশি করে।”
মঙ্গলবার সকালে সল্টলেকের বনবিতানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে পরিবেশ ও বনদপ্তরের মন্ত্রী মনোজ ওঁরাও, রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়-সহ অনেকেই। সূত্রের খবর, আজ থেকে শুরু হল ‘অরণ্য সপ্তাহ’। চলবে ২০ জুলাই পর্যন্ত। এদিন তারই সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী।
পরিবেশকে বিশুদ্ধ করতে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘আমাদের বনদপ্তরের মন্ত্রী মনোজ ওঁরাও অত্যন্ত দায়িত্ব সহকারে কাজ করছেন। আমরা ঠিক করেছি, এ বছর ৭ লক্ষ ২০ হাজার গাছ লাগানো হবে। এর জন্য স্কুলপডু়য়াদের শামিল করেছি। ওদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়েছে। মোদিজির প্রকল্প ‘মায়ের নামে একটি গাছ’ প্রকল্পে এটা দেওয়া হয়েছে। আমি বনদপ্তরের সঙ্গে কথা বলেছি। ওদের কর্মীর অভাব আছে। এবছরের মধ্যে সেই শূন্যপদ আমরা পূরণ করে দেব। এখন থেকে পুলিশ রিক্রটমেন্ট বোর্ড বনদপ্তরের নিয়োগটা করবে। তবে আপনারা সকলে ভালো করে কাজ করুন, নিরাপত্তা নিয়ে ভাববেন না। আগের সরকার তো কিছুই করেনি। আমরা ডবল ইঞ্জিনের সাহায্যে সব করে দেব।”

Post Views: 24

Continue Reading

Previous: হরমুজে হামলায় ভারতীয় নাবিক নিহত হওয়ার পর ইরানি কূটনীতিককে তলব নয়াদিল্লির
Next: সুরুচি সংঘের কমিটি থেকে বাদ বিশ্বাস ব্রাদারস্; দায়িতে পেল বিজেপি বিধায়ক

সম্পর্কিত গল্প

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026

You may have missed

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026
sexual-harrassment.png

ফের বারুইপুরে ধর্ষণের চেষ্টা; ঘর ভাড়া নিতে গিয়ে পাকড়াও স্থানীয়দের হাতে

Online Desk জুলাই 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.