Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেপালের পথে ফ্রান্স? প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগের দাবিতে উত্তাল ফরাসি ভূমি

নেপালের পথে ফ্রান্স? প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগের দাবিতে উত্তাল ফরাসি ভূমি

Online Desk সেপ্টেম্বর 10, 2025
france.jpg

ওঙ্কার ডেস্ক: সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল নেপাল। এবার ফ্রান্সেও প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করলেন সেদেশের মানুষ। ম্যাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়েন লেকোরুঁ-র নাম ঠিক করতেই উত্তাল হয়ে ওঠে প্যারিস। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে সাধারণ মানুষের।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার ফ্রান্সের সাধারণ মানুষ অবরোধের ডাক দেন। সেই ডাকে সাড়া দিয়ে প্রায় কয়েক লক্ষ মানুষ জমায়েত হন। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামানো হয় প্রায় ৮০ হাজার পুলিশকর্মী। একাধিক জায়গায় বিক্ষোভকারীরা অগ্নি সংযোগ করে। ইতিমধ্যে অশান্তি পাকানোর অভিযোগে কয়েক শ প্রতিবাদকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন সকালে প্যারিসিয়ান সেকেন্ডারি স্কুল এবং রেনে ও মন্তপেলিয়ারের মতো অন্যান্য শহর কার্যত অবরুদ্ধ হয়ে যায় জমায়েতের ফলে। সাধারণ মানুষের সঙ্গে এই বিক্ষোভে সামিল হন হাসপাতালের কর্মীরাও। যারা বিক্ষোভে অংশ নিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ নবীন প্রজন্মের ছেলেমেয়ে বলে দেখা গিয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন প্রতিবাদীরা।

উল্লেখ্য, সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা ঘিরে সোমবার ও মঙ্গলবার উত্তপ্ত হয়েছে নেপাল। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেও নেওয়া হয়েছে। বর্তমানে নেপালে ক্ষমতার রাশ সেনা বাহিনীর হাতে। পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। দেশের কোথাও কোনও ধরণের অশান্তি বরদাস্ত করা হবে না বলে সাফ জানানো হয়েছে সেনার তরফে। বিক্ষোভকারীদের সঙ্গে সেনা বৈঠক করেছে। সব মিলিয়ে নেপালের পরিস্থিতি এখনও উত্তপ্ত। এই আবহে এ বার উত্তাল হয়ে উঠল ফ্রান্স।

Post Views: 119

Continue Reading

Previous: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেনা নামল রাস্তায়, বিমান চলাচল বন্ধ
Next: পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো হল না, পিকআপ ভ্যানের ধাক্কায় দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.