Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেনা নামল রাস্তায়, বিমান চলাচল বন্ধ

নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেনা নামল রাস্তায়, বিমান চলাচল বন্ধ

Online Desk সেপ্টেম্বর 10, 2025
2025-09-09T120652Z_1408003244_RC29OGAH17HR_RTRMADP_3_NEPAL-PROTESTS-1757420641.jpg

ওঙ্কার ডেস্ক: কাঠমান্ডু ও আশপাশের শহর জুড়ে উত্তাল নেপাল। সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ সংক্রান্ত সরকারের সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদ এখন ভয়ঙ্কর অগ্নিগর্ভ আকার নিয়েছে। ক্রমাগত বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগে গত কয়েক দিনে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অগণিত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। রাজনৈতিক অস্থিরতার জেরে কার্যত অচল হয়ে পড়েছে দেশ।
সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করা হলেও বিক্ষোভ থামেনি। রাস্তায় রাস্তায় বিক্ষুব্ধ জনতা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। কাঠমান্ডুতে কড়া কারফিউ জারি করা হয়েছে। লুটপাট, ভাঙচুর এমনকি কারাগার থেকে বন্দিদের পালানোর ঘটনাও ঘটেছে। এই অবস্থায় মঙ্গলবার রাত থেকেই সেনা নেমেছে রাস্তায়। সংসদ ভবন, সিংহ দরবার, বিমানবন্দর-সহ সমস্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র দখলে নিয়েছে সেনারা। শহরের অলিগলি জুড়ে চলছে টহলদারি, বহু জায়গায় সেনা চেকপোস্ট বসানো হয়েছে।
অশান্ত পরিস্থিতির জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন শত শত যাত্রী। ভারতীয় এয়ারলাইন্সগুলিও (এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট) একের পর এক ফ্লাইট বাতিল করছে। অনেক উড়ান লখনৌ কিংবা দিল্লিতে ঘুরিয়ে আনা হয়েছে। টিকিট কেটে রাখা যাত্রীদের রিফান্ড বা অন্য তারিখে ভ্রমণের ব্যবস্থা করার চেষ্টা করছে সংস্থাগুলি।
বিশ্লেষকদের মতে, নেপালের বর্তমান অস্থিরতা সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় রাজনৈতিক সঙ্কট।সরকারের অনড় মনোভাব, সেনা নামানো এবং প্রধানমন্ত্রীর পদত্যাগে মিলিয়ে দেশ কার্যত অনিশ্চয়তার অন্ধকারে ঢেকে গেছে। সাধারণ মানুষ একদিকে আতঙ্কে, অন্যদিকে ক্ষোভে ফুঁসছে। রাস্তায় নামা যুব সমাজকে ঠেকাতে প্রশাসনের কড়া পদক্ষেপও পরিস্থিতি শান্ত করতে পারছে না।
নেপালের প্রতিবেশী ভারত পরিস্থিতির দিকে নজর রাখছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। নেপালে অবস্থানরত ভারতীয় নাগরিকদের প্রতি সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

Post Views: 139

Continue Reading

Previous: গণবিদ্রোহের জের, বন্ধ হল শিলিগুড়ি-নেপাল বাস পরিষেবা
Next: নেপালের পথে ফ্রান্স? প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগের দাবিতে উত্তাল ফরাসি ভূমি

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.