Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নিউ ইয়র্কে ঘোড়ার গাড়ি থেকে পড়ে মৃত্যু ভারতীয় পর্যটকের

নিউ ইয়র্কে ঘোড়ার গাড়ি থেকে পড়ে মৃত্যু ভারতীয় পর্যটকের

Online Desk জুন 19, 2026
horse.jpg

ওঙ্কার ডেস্ক: নিয়ন্ত্রণহীন ঘোড়ার গাড়ি থেকে লাফিয়ে পড়ার পর এক ভারতীয় কিশোরের মৃত্যু হয়েছে বুধবার। নিউ ইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্কে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর যা নিয়ে চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমে। ১৮ বছর বয়সী রোমাঞ্চ মহাজন পরিবারের সঙ্গে প্রথমবার নিউ ইয়র্ক ভ্রমণে গিয়েছিল। চালকবিহীন ঘোড়ার গাড়িটি পার্কের ভেতর দিয়ে দ্রুত দৌড়াতে শুরু করে। সেই সময় ভারসাম্য হারিয়ে তার মা গাড়ি থেকে পড়ে যান। মাকে বাঁচাতে গিয়ে গাড়ি থেকে নামার সময় রোমাঞ্চ প্রাণ হারান।

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, পরিবারের ছবি তোলার জন্য ঘোড়ার গাড়ির চালক নেমে আসেন। তার পরই ঘোড়াটি হঠাৎ দৌড়াতে শুরু করে। সেই সময় গাড়িতে ছিলেন রোমাঞ্চ, তার বাবা-মা ও ছোট ভাই। ঘোড়াটি দ্রুত ফুটপাতে উঠে যায়। সামলানোর জন্য চালক পিছনে পিছনে ছুটলেও কোনও কাজ হয়নি। রিপোর্ট অনুসারে ‘স্যাম্পসন’ নামের ৭ বছর বয়সী ঘোড়াটিকে ছয় সপ্তাহ আগে পার্কের কাজে ব্যবহার করা শুরু হয়। গাড়িটি উল্টে যাওয়ার আগে সেটি অন্য আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনায় রোমাঞ্চের পরিবারের সদস্যরা সামান্য আহত হন। তবে ওই কিশোর মাথায় গুরুতর আঘাত পায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

রোমাঞ্চের বাবা দীপক মহাজন জানান, একটি ফোয়ারার কাছে পরিবারের ছবি তোলার জন্য চালক গাড়ি থেকে নামার পর ঘোড়াটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দৌড়াতে শুরু করে। রোমাঞ্চের মা গাড়ি থেকে পড়ে গেলে তাঁকে বাঁচানোর চেষ্টায় ওই কিশোর গাড়ি থেকে লাফ দেয়। তিনি জানান, সোমবার তাঁরা ভারত থেকে গিয়েছিলেন। জয়পুরের একটি বিশ্ববিদ্যালয়ে রোমাঞ্চ ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু তাঁর জীবনের পথ নিউইয়র্কে ঘুরতে গিয়ে থেমে যাওয়ায় শোকে মূহ্যমান পরিবার।

Post Views: 88

Continue Reading

Previous: অব্যাহত তৃণমূলের মুষলপর্ব, মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব!
Next: শান্তিচুক্তির জন্য ট্রাম্পই জোর দিয়েছলেন, বিস্ফোরক মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিই-র

সম্পর্কিত গল্প

1000371013.jpg

সরকারি অফিসে প্রিপেড স্মার্ট মিটার চালু সেপ্টেম্বর থেকেই

Online Desk আগস্ট 29, 2026
1000327182.jpg

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বীরভূম সফরে শুভেন্দু, তারাপীঠে পুজো দেওয়ার পাশাপাশি করবেন প্রশাসনিক বৈঠক

Online Desk আগস্ট 29, 2026
1000370973.jpg

প্রেসিডেন্সি জেলে ফের মোবাইল! আফতাব আনসারির সেল থেকে উদ্ধার ৩ ফোন, ৩১ হাজার টাকা

Online Desk আগস্ট 29, 2026

You may have missed

1000371047.jpg

চোট পেয়ে এশিয়ান গেমস সহ পুরো মরসুমে ছিটকে গেলেন নীরজ

Online Desk আগস্ট 29, 2026
1000371057.jpg

‘ইমরানকে মুক্তি দিলে পাকিস্তান কি মুছে যাবে?’ এবার সরব মিয়াঁদাদ

Online Desk আগস্ট 29, 2026
1000371050.jpg

দল থেকে বাদ পড়ে হতাশ হয়েছিলাম :সূর্যকুমার

Online Desk আগস্ট 29, 2026
1000371031.jpg

তারাপীঠে মা তারার পুজো মুখ্যমন্ত্রীর, দিলেন উন্নয়নের বার্তা

Online Desk আগস্ট 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.