Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অব্যাহত তৃণমূলের মুষলপর্ব, মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব!

অব্যাহত তৃণমূলের মুষলপর্ব, মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব!

Online Desk জুন 19, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: অব্যাহত তৃণমূলের মুষলপর্ব, শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন মেয়র গৌতম দেব। শুক্রবার সকালে তিনি পুর কমিশনারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। বুধবার গৌতম দেবকে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ করে দল। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তিনি সংগঠনে আরও বেশি করে নজর দিন। এর মধ্যে আচমকা মেয়র পদে ইস্তফার কারণ নিয়ে জল্পনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার পুরনিগমের মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করেন তিনি। সেই মিটিং –এ তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলে উপস্থিত সকল মেয়র পারিষদের মধ্যে মতভেদ দেখা দেয়। এর পরবর্তীকালে কার্যত দুই ভাগে ভাগ হয়ে যায় মেয়র পারিষদরা। এইভাবে ঘাসফুল শিবিরের গৌতম দেবের পদত্যাগ যে তৃণমূলের শেষ সম্বল হারানো তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগে তৃণমূলের টিকিটে সঙ্গীতা বসুনিয়া জিতলেও তিনি আজ চলে গিয়েছেন বিদ্রোহী শিবিরে। ৪ ঠা মে-র পর থেকেই কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতারা দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।
২০১১ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পান গৌতম দেব। ২০১৬ সালে পর্যটনমন্ত্রী হন। কিন্তু ২০২১ সালের নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি আসন থেকে হেরে যান তিনি। ২০২৬ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েও একই পরিণতি হয়। এর মাঝে ২০২২ সালে শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে তাঁর নেতৃত্বে জয় পায় তৃণমূল। এবার সেটাও হাতাছাড়া হচ্ছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে খারাপ ফলাফল এবং আগামী বছর হতে চলা পুরভোটের আগে শিলিগুড়ি মহকুমায় দলের সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবেই এই ঘোষণাটিকে দেখা হচ্ছে। পুরভোটের পরপরই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিধানসভা নির্বাচনে দার্জিলিং সমতল অঞ্চলের তিনটি বিধানসভা আসন—শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া—এর কোনওটিতেই তৃণমূল জয়ী হতে পারেনি। শিলিগুড়ি আসনে গৌতম দেব স্বয়ং বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের কাছে পরাজিত হয়েছিলেন। তৃণমূলের অন্দরমহলের খবর অনুযায়ী, গৌতম দেব দলের পদাধিকারী হিসেবে নতুন মুখদের নিয়ে আসার জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছিলেন। দলের এক নেতা বলেন, “তিনি এও বলেছিলেন যে তিনি আর নির্বাচনী রাজনীতিতে থাকতে চান না। মনে হচ্ছে দল তাঁর কথা রেখেছে এবং কুন্তল রায়কে দায়িত্ব দিয়েছে, পাশাপাশি তাঁকে দলের মধ্যে নতুন কোনও দায়িত্ব অর্পণ করেছে।” গৌতম দেব জানিয়েছেন, তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করবেন। কুন্তল রায় জানিয়েছেন, তৃণমূলের ঘুরে দাঁড়ানোর বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

Post Views: 88

Continue Reading

Previous: বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা, উইকেন্ডে অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়
Next: নিউ ইয়র্কে ঘোড়ার গাড়ি থেকে পড়ে মৃত্যু ভারতীয় পর্যটকের

সম্পর্কিত গল্প

1000371031.jpg

তারাপীঠে মা তারার পুজো মুখ্যমন্ত্রীর, দিলেন উন্নয়নের বার্তা

Online Desk আগস্ট 29, 2026
1000263042.jpg

মধ্যমগ্রামে বহুতলে রঙ করার সময় দড়ি ছিঁড়ে দুর্ঘটনা, মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

Online Desk আগস্ট 29, 2026
1000371013.jpg

সরকারি অফিসে প্রিপেড স্মার্ট মিটার চালু সেপ্টেম্বর থেকেই

Online Desk আগস্ট 29, 2026

You may have missed

1000371047.jpg

চোট পেয়ে এশিয়ান গেমস সহ পুরো মরসুমে ছিটকে গেলেন নীরজ

Online Desk আগস্ট 29, 2026
1000371057.jpg

‘ইমরানকে মুক্তি দিলে পাকিস্তান কি মুছে যাবে?’ এবার সরব মিয়াঁদাদ

Online Desk আগস্ট 29, 2026
1000371050.jpg

দল থেকে বাদ পড়ে হতাশ হয়েছিলাম :সূর্যকুমার

Online Desk আগস্ট 29, 2026
1000371031.jpg

তারাপীঠে মা তারার পুজো মুখ্যমন্ত্রীর, দিলেন উন্নয়নের বার্তা

Online Desk আগস্ট 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.