Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হাদির খুনীদের ভারতে পালিয়ে আসার কোনও প্রমাণ নেই, বাংলাদেশ পুলিশের দাবি ওড়াল মেঘালয় পুলিশ, বিএসএফ

হাদির খুনীদের ভারতে পালিয়ে আসার কোনও প্রমাণ নেই, বাংলাদেশ পুলিশের দাবি ওড়াল মেঘালয় পুলিশ, বিএসএফ

Online Desk ডিসেম্বর 28, 2025
20251228_182915.jpg

ওঙ্কার ডেস্ক : বাংলাদেশের তরুণ ছাত্র নেতা ওসমান হাদির খুনীরা ভারতে আশ্রয় নিয়েছে বলে রবিবার দাবি করেছে বাংলাদেশ পুলিশ। ঢাকার সেই দাবি ওড়াল মেঘালয় পুলিশ। মেঘালয় পুলিশের মতো একইভাবে এই দাবি নস্যাৎ করেছে বিএসএফ-ও।

রবিবার মেঘালয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে যোগাযোগ করা হয়নি। সংবাদ মাধ্যমে উল্লেখিত কোনও অভিযুক্তকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি। কোনও গ্রেফতারও হয়নি।’ উল্লেখ্য, রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠকে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে খুনের পর ঘাতক ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়েছে। তাদেরকে পড়শি দেশে গা ঢাকা দিতে সহযোগিতা করেছে দুই ভারতীয়। ইতিমধ্যে সেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনের নাম পূর্তি ও সামী।

তবে মেঘালয় পুলিশ জানায়, ‘পূর্তি বা সামিকে মেঘালয়ের কোথাও শনাক্ত বা গ্রেফতার করা হয়নি। ভারতীয় কর্তৃপক্ষের থেকে যাচাই না-করেই বিষয়টি নিয়ে বর্ণনা করা হয়েছে।’ মেঘালয় পুলিশের বক্তব্যের সমর্থনে বিবৃতি দিয়েছে বিএসএফ-ও। বিএসএফ এর মেঘালয় ফ্রন্টিয়ার প্রধান ওপি উপাধ্যায় বলেন, ‘হালুয়াঘাট সীমান্ত দিয়ে সন্দেহভাজনদের মেঘালয়ে প্রবেশের কোনও প্রমাণ নেই। বিএসএফ এ ধরনের কোনও ঘটনা সম্পর্কে অবগত নয়। এই দাবিগুলি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।’

Post Views: 147

Continue Reading

Previous: উড়ান শুরুর মুহূর্তেই বিপর্যয়, বীর বিলিংয়ে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় পাইলটের মৃত্যু, পর্যটক আহত
Next: এসআইআর-এ কাজের চাপে বাঁকুড়ায় আত্মঘাতী বিএলও

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.