Skip to content
জুলাই 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিস্ফোরকবাহী ট্রাক ঢুকে পড়ল উপকূলরক্ষী বাহিনীর শিবিরে! পাকিস্তানে মৃত্যু ৩০ জনের

বিস্ফোরকবাহী ট্রাক ঢুকে পড়ল উপকূলরক্ষী বাহিনীর শিবিরে! পাকিস্তানে মৃত্যু ৩০ জনের

Online Desk জুলাই 4, 2026
1000344346.jpg

ওঙ্কার ডেস্ক: আত্মঘাতী বিস্ফোরণের জেরে পাকিস্তানে মৃত্যু হল ৩০ পাক জওয়ানের। বালোচিস্তান প্রদেশের দক্ষিণ প্রান্তে গদরে উপকূলরক্ষী বাহিনীর শিবিরে এই আত্মঘাতী বিস্ফোরণ হয়। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি। যদিও ইসলামাবাদের তরফে সরকারি ভাবে এই হামলা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

বালোচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরকবাহী একটি ট্রাক পাক বাহিনীর শিবিরে ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটায় যার জেরে শিবিরটির একাংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। জানানো হয়েছে, এই হামলার ফলে অনেকে গুরুতর জখম হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিবৃতিতে বালোচিস্তান লিবারেশন আর্মি জানিয়েছে, ‘শক্তিশালী বিস্ফোরণে উপকূলরক্ষী বাহিনীর শিবির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

উল্লেখ্য বালোচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন। ২০২৫ সালের এই গোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করেছিল। এর আগেও একাধিক জঙ্গি হামলা ঘটিয়েছে এই গোষ্ঠীটি। সেগুলির দায়ও তারা স্বীকার করেছে। ইসলামাবাদের তরফে বার বার প্রমাণ ছাড়া অভিযোগ করা হয়েছে বালোচ জঙ্গিদের মদত দিচ্ছে নয়াদিল্লি। প্রতিবেশী দেশের এই অভিযোগ যদিও অস্বীকার করেছে ভারত।

Post Views: 22

Continue Reading

Previous: সিএবিতে নির্বাচনের মেঘ জমছে ! মুখ্যমন্ত্রীকে অভিষেক ডালমিয়ার বিরুদ্ধে চিঠি সমর পালের
Next: আবারও ভাঙন কালীঘাট তৃণমূলে; দল ছাড়লেন মমতার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

সম্পর্কিত গল্প

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026

You may have missed

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026
phone-alert.png

চিনা অ্যাপের অপব্যবহারে ই-রিকশা হ্যাক! ৩ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সতর্কবার্তা কেন্দ্রের

Online Desk জুলাই 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.