Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভেঙে টুকরো হচ্ছে পাকিস্তান, স্বীকার করলেন সে দেশেরই সাংসদ!

ভেঙে টুকরো হচ্ছে পাকিস্তান, স্বীকার করলেন সে দেশেরই সাংসদ!

Online Desk ফেব্রুয়ারি 22, 2025
fajlur-rahman.jpg

ওঙ্কার ডেস্ক: ‘বালোচিস্তানের ৫-৭টি জেলা এমন অবস্থায় রয়েছে যে তারা যদি স্বাধীনতা ঘোষণা করে তবে পরদিনই রাষ্ট্রসঙ্ঘ তা স্বীকার করবে।’ বক্তা ভারতের কোনও রাজনৈতিক নেতা নন। পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে এমনটা বলেছেন খোদ পাক সাংসদ তথা জমিয়ত উলেমা-ই-ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান। যা ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক পরিসরে শুরু হয়েছে জল্পনা।
এমনিতেই আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তান। পৃথক বালোচিস্তানের দাবিতে সেদেশে বাড়ছে মানুষের বিক্ষোভ। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছে এই প্রদেশে বিচার বহির্ভূতভাবে সাধারণ নাগরিক ও সমাজকর্মীদের হত্যা করার। এই প্রদেশের সঙ্গে ইরান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে। লাগাতার হিংসা, খুন ও অপহরণের মতো ঘটনা ঘটে চলেছে এই অঞ্চলে।
উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ। ধর্ম এক হলেও ভাষার ভিত্তিতে বাংলাদেশের জন্ম হয়েছে। ১৯৭১ সালের স্মৃতি ফের কি ফিরবে বর্তমান পাকিস্তানে? এই প্রশ্নই এখন জোরালো হয়ে উঠছে।

ভিডিও দেখুন-

Post Views: 102

Continue Reading

Previous: হাওড়ায় ফের শুট আউট,গুরুতর আহত প্রোমোটার রাজেশ সিং
Next: পরিচালকের পাশাপাশি ‘কাকাবাবু’তে বদল সন্তুও, কি বললেন সৃজিত-আরিয়ান?

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.