Skip to content
জুন 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতে অনুপ্রবেশের চেষ্টা! পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে আটক এক পাক নাগরিক

ভারতে অনুপ্রবেশের চেষ্টা! পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে আটক এক পাক নাগরিক

Online Desk জুন 29, 2026
pak-citizen.jpg

ওঙ্কার ডেস্ক: এক পাক অনুপ্রবেশকারীকে আটক করল জম্মুকাশ্মীর পুলিশ। পুঞ্চ জেলার বালাকোট এলাকায় নিয়ন্ত্রণরেখার কাছে ওই পাকিস্তানি নাগরিককে পাকড়াও করা হয়েছে বলে খবর। ঠিক কী উদ্দেশে তার ভারতে অনুপ্রবেশের চেষ্টা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত দু দিনে এই নিয়ে দ্বিতীয় বার কোনও পাক নাগরিক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপ্রবেশকারী ওই ব্যক্তির নাম রইস খান। পরিচয় পাওয়া গেছে ৩১ বছর বয়স তাঁর। পাক-অধিকৃত কাশ্মীরের হাভেলি জেলার বাসিন্দা তিনি। তাঁর বাবার নাম মহম্মদ ইয়াকুব খান। সূত্রের খবর, রবিবার বালাকোট সেক্টর দিয়ে সীমান্ত অতিক্রম করার সময় জওয়ানরা তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তল্লাশিতে ওই ব্যক্তির কাছ থেকে কোনও সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়নি। তবে তার উদ্দেশ্য কী ছিল এবং সীমান্ত পারের ঘটনা অনিচ্ছাকৃত নাকি পরিকল্পিত—তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য, এর আগে শুক্রবার, পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টরের গুলপুর এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল আরও এক পাকিস্তানি। ওই দিনই তাকে আটক করা হয়। ২৬ বছর বয়সী ওই যুবকের নাম মহম্মদ সাজ্জাদ। নিয়ন্ত্রণরেখা পেরোনোর পর সেনা জওয়ানরা তাকে আটক করে তদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেয়।

রিপোর্ট অনুসারে, তারও আগে গত ৯ জুন জাভেদ আলি নামের ১৪ বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়েছিল। এক সপ্তাহ পর তাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়। বালাকোট ও গুলপুর এলাকায় পাক-অনুপ্রবেশকারীদের প্রবেশের ঘটনা নিরাপত্তা সংস্থাগুলোকে আরও সতর্ক করে তুলেছে। তদন্তকারীদের অনুমান, সীমান্ত অতিক্রমের ঘটনা অনিচ্ছাকৃত হতে পারে, তবুও গুপ্তচরবৃত্তির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 28

Continue Reading

Previous: নাবালিকাকে হোটেল মালিকের কাছে বিক্রি, পরে ৩০ জন মিলে ধর্ষণ করল কিশোরীকে, রাজস্থানে নারকীয় ঘটনা
Next: দ্রুত শুনানির প্রয়োজন নেই, হাইকোর্টে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত গল্প

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026

You may have missed

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.