Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • দ্রুত শুনানির প্রয়োজন নেই, হাইকোর্টে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দ্রুত শুনানির প্রয়োজন নেই, হাইকোর্টে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Online Desk জুন 29, 2026
AB.jpg

ওঙ্কার ডেস্কঃ কলকাতা হাইকোর্টে আবারও ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আগেও তাঁর দ্রুত শুনানির আবেদন খারিজ করেছিল হাই কোর্ট। এবার আরও একবার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল হাইকোর্ট।
সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেকের আইনজীবী বিষয়টি উল্লেখ করেন এবং দ্রুত শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি জানান, দ্রুত শুনানি সম্ভব নয়। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও বাড়তি অগ্রাধিকার নয়, বরং আদালতের স্বাভাবিক নিয়ম ও কার্যতালিকা মেনেই এই মামলার শুনানি হবে।
পরপর দু’বার আদালতের তরফ থেকে একই বার্তা দেওয়ায় স্পষ্ট যে, এই মুহূর্তে মামলাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে আগে শোনার কোনও সম্ভাবনা নেই।
যদিও চিকিৎসাজনিত কারণে অভিষেকের বিদেশযাত্রার উপর সরাসরি কোনও স্থায়ী নিষেধাজ্ঞা নেই, তবে তাঁর বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় সংস্থার বিচারাধীন মামলা রয়েছে। আদালতের আগাম অনুমতি নিয়েই তিনি বিদেশ যেতে চান। কিন্তু আদালতের বর্তমান অবস্থানের কারণে স্বাভাবিক তালিকায় মামলাটি কবে আসবে এবং তিনি কবে অনুমতি পাবেন, তা নিয়ে আপাতত ধোঁয়াশা রয়েই গেল।

Continue Reading

Previous: ভারতে অনুপ্রবেশের চেষ্টা! পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে আটক এক পাক নাগরিক
Next: আফগানিস্তানে ‘ডবল ট্যাপ অ্যাটাক’ পাকিস্তানের, শিশু সহ মৃত ৩৫; আন্তর্জাতিক স্তরে নিন্দার ঝড়

সম্পর্কিত গল্প

saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.