Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আফগানিস্তানে ‘ডবল ট্যাপ অ্যাটাক’ পাকিস্তানের, শিশু সহ মৃত ৩৫; আন্তর্জাতিক স্তরে নিন্দার ঝড়

আফগানিস্তানে ‘ডবল ট্যাপ অ্যাটাক’ পাকিস্তানের, শিশু সহ মৃত ৩৫; আন্তর্জাতিক স্তরে নিন্দার ঝড়

Online Desk জুন 29, 2026
pakistani-army.png

ওঙ্কার ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ফের চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে অন্তত ৩৫ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তান। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য বলে জানিয়েছে কাবুল। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে।
আফগান প্রশাসনের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান প্রথমে বিমান হামলা চালায়। বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা যখন আহতদের উদ্ধার এবং ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে বের করে আনার কাজে ব্যস্ত ছিলেন, তখন দ্বিতীয় দফায় আবার হামলা চালানো হয়। সামরিক পরিভাষায় এই ধরনের কৌশলকে ‘ডাবল-ট্যাপ স্ট্রাইক’ বলা হয়। আফগানিস্তানের দাবি, দ্বিতীয় দফার হামলাতেই অধিকাংশ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি বহু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
পাকিস্তান অবশ্য এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। ইসলামাবাদের দাবি, সীমান্তের ওপারে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির ঘাঁটিকে লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ডে আশ্রয় নেওয়া জঙ্গিরাই সাম্প্রতিক সময়ে পাকিস্তানের অভ্যন্তরে একাধিক সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। তাই দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তানের আরও দাবি, অভিযানে একাধিক জঙ্গি নিহত হয়েছে এবং তাদের ঘাঁটি ধ্বংস করা হয়েছে। অন্যদিকে আফগান তালিবান সরকার পাকিস্তানের এই অভিযানকে দেশের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। কাবুলের বক্তব্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে নিরীহ সাধারণ মানুষের উপর হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, গত কয়েক মাস ধরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, অনুপ্রবেশ, জঙ্গি কার্যকলাপ এবং পাল্টা সামরিক অভিযানের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস আরও গভীর হয়েছে। পাকিস্তান বারবার অভিযোগ করছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। যদিও আফগান সরকার সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।

Post Views: 26

Continue Reading

Previous: দ্রুত শুনানির প্রয়োজন নেই, হাইকোর্টে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next: রাম মন্দিরে অনুদান চুরি মামলা: অভিযুক্তদের হয়ে লড়বে না কোনও আইনজীবী, সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের, অমান্য করলেই ৫ লক্ষ জরিমানা!

সম্পর্কিত গল্প

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026

You may have missed

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.