Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
bhushe.jpg

ওঙ্কার ডেস্ক: প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত মারাঠা ভাষা শিক্ষা বাধ্যতামূলক করল মহারাষ্ট্র সরকার। সে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসে সোমবার জানিয়েছেন, রাজ্যের সমস্ত মাধ্যমের স্কুলে মারাঠি ভাষা শিক্ষা এবং এই বিষয়ে পরীক্ষা নেওয়া আইনিভাবে বাধ্যতামূলক করা হয়েছে। তিনি জানান, যেসব শিক্ষা প্রতিষ্ঠান এই নিয়ম মেনে চলবে না, তাদের স্বীকৃতি বাতিল করা হতে পারে।

বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ভুসে বলেন, ‘মহারাষ্ট্র স্কুলস কম্পালসরি টিচিং অ্যান্ড লার্নিং অফ মারাঠি ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, ২০২০’-এর আওতায় রাজ্যের সব মাধ্যমের স্কুলে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত মারাঠি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তিনি আরও বলেন, স্কুলগুলিকে অবশ্যই মারাঠি ভাষার যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে। সেই সঙ্গে নিয়মিত পরিদর্শন করতে হবে। নিয়ম যথাযথ ভাবে পালন করা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি চালাবেন। মন্ত্রী বলেন, ‘যদি কোনও স্কুল এই বিধি কার্যকর না করে, তবে প্রথমে তাদের নিয়ম লঙ্ঘনের বিষয়ে সংশোধন করতে বলা হবে। এরপরও যদি তারা মারাঠি ভাষা শেখাতে ব্যর্থ হয়, তবে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। যদি নিয়ম অমান্য অব্যাহত থাকে, তবে ১৭ এপ্রিল, ২০২৬-এ জারি করা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্কুলটির স্বীকৃতিও বাতিল করা হতে পারে।’
মহারাষ্ট্রের স্কুলশিক্ষা মন্ত্রী আরও বলেন, মারাঠি কেবল কাগজ-কলমেই বাধ্যতামূলক বিষয় হিসেবে থাকবে না। তিনি বলেন, ‘প্রতিটি শ্রেণীর জন্য অবশ্যই মারাঠি ভাষায় পরীক্ষা নেওয়া হবে।’ বিজেপি বিধায়ক অতুল ভাটকালকর জানতে চান, মারাঠি বাধ্যতামূলক হলেও এটি শিল্পকলা বা হস্তশিল্পের মতো ঐচ্ছিক বিষয় হিসেবে গণ্য করা হবে নাকি ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে হবে। তার প্রেক্ষিতে এমনটাই জানান শিক্ষামন্ত্রী।

Post Views: 25

Continue Reading

Previous: ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

সম্পর্কিত গল্প

CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026
mojtaba-khamenei-2.png

ইরান-আমেরিকাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেইনির

Online Desk জুন 29, 2026

You may have missed

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.