Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানেই খতম জঙ্গি হাফিজ ঘনিষ্ঠ শীর্ষ লস্কর সন্ত্রাসী

পাকিস্তানেই খতম জঙ্গি হাফিজ ঘনিষ্ঠ শীর্ষ লস্কর সন্ত্রাসী

Online Desk এপ্রিল 27, 2026
ter.jpg

ওঙ্কার ডেস্ক: চরম ভারত বিরোধী জঙ্গি শেখ ইউসুফ আফ্রিদি নিহত হল পাকিস্তান। অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ তাকে নিকেশ করেছে বলে জানা গিয়েছে। ওই সন্ত্রাসী হাফিজ সইদের ঘনিষ্ঠ ছিল। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই লস্কর জঙ্গিকে নিকেশ করা হয় বলে রিপোর্টে দাবি করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ আফ্রিদিকে গুলিতে ঝাঁজরা করে দিয়ে চম্পট দেয়। তবে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি কোন গোষ্ঠীর সঙ্গে যুক্ত, বা তার আসল পরিচয় কী তা এখনও স্পষ্ট নয়।

রিপোর্ট অনুসারে, শেখ ইউসুফ আফ্রিদি লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষ কমান্ডার হিসেবে নিজের কাজকর্ম চালাচ্ছিল। লস্কর প্রধান হাফিজ সইদের অত্যন্ত ঘনিষ্ঠ সে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি সংগঠন লস্করের মূল মাথা ছিল আফ্রিদি। সে আত্মঘাতী জঙ্গিদের প্রশিক্ষণ দিত। ভারতের কাশ্মীর-সহ অন্যান্য জায়গায় জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে পাঠাত ওই লস্কর জঙ্গি। হাফিজ সইদের সঙ্গে আফ্রিদিকে একাধিকবার প্রকাশ্যে দেখা গিয়েছে। বিষয়টি নিয়ে পাকিস্তান পুলিশ জানিয়েছে, কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হামলাকারীদের সন্ধানে তল্লাশি চলছে। তবে আফ্রিদিকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

উল্লেখ্য, সম্প্রতি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহ-প্রতিষ্ঠাতা আমির হামজাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল অজ্ঞাত পরিচয়ের আততায়ীরা। পাকিস্তানের লাহোরে একটি নিউজ চ্যানেলের অফিসের বাইরে তাকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ত্রাসী হাফিজ সইদের সঙ্গে মিলে আমির হামজা লস্কর-ই-তৈবা প্রতিষ্ঠা করেছিল। ভারতে একাধিক হামলা-সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তার যোগ রয়েছে।

Post Views: 80

Continue Reading

Previous: মুখরোচক ফুচকায় বিষক্রিয়ার জের! ঝাড়খণ্ডে মৃত্যু হল এক শিশুর
Next: বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন একই পরিবারের ৪ জন, সন্দেহ বিষক্রিয়ার

সম্পর্কিত গল্প

20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.