Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন একই পরিবারের ৪ জন, সন্দেহ বিষক্রিয়ার

বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন একই পরিবারের ৪ জন, সন্দেহ বিষক্রিয়ার

Online Desk এপ্রিল 27, 2026
mumbai-v.jpg

ওঙ্কার ডেস্ক: বিরিয়ানি খাওয়ার পর তরমুজ খেয়েছিলেন। আর তার পর খাদ্যে বিষক্রিয়ার জেরে মৃত্যু হল একই পরিবারের চার জনের। মুম্বইয়ের পাইধোনি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন ৪০ বছর বয়সী স্বামী, তাঁর ৩৫ বছরের স্ত্রী এবং তাঁদের ১৬ ও ১৩ বছর বয়সী দুই কন্যা।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, গত ২৫ এপ্রিল রাতে এই ঘটনা ঘটে। ওই দিন আত্মীয়দের নিয়ে পরিবারের মোট নয় জন রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ একসঙ্গে রাতের খাবার খান। আত্মীয়রা পরে নিজেদের বাড়িতে ফিরে যান। এর পর বেশি রাতে প্রায় ১টা নাগাদ একই পরিবারের চার জন মিলে তরমুজ খান। ২৬ এপ্রিল সকাল সাড়ে ৫টা নাগাদ চার জনেরই বমি শুরু হয়। সেই সঙ্গে পাতলা পায়খানাস। অবস্থার অবনতি হতে থাকায় প্রথমে তাঁদের পারিবারিক চিকিৎসককে দেখান ভুক্তভোগীরা। কিন্তু তিনি উন্নত চিকিৎসার জন্য জেজে হাসপাতালে রেফার করেন। চিকিৎসা সত্ত্বেও, ছোট কন্যাটি আনুমানিক সকাল ১০:১৫ মিনিট নাগাদ মারা যায়। এর পর স্বামী মারা যান ওই রাতে প্রায় ১০:৩০ নাগাদ। বাকি দুজনও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ইতিমধ্যে মৃতদেহগুলির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তদন্তকারীদের মতে, হিস্টোপ্যাথলজিক্যাল রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জেজে মার্গ থানায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন আব্দুল্লাহ ডোকাদিয়া (৪০), নাসরিন ডোকাদিয়া (৩৫), তাঁদের দুই মেয়ে আয়েশা (১৬) ও জয়নাব (১৩)। পরিবারের এক সদস্য পুলিশকে জানিয়েছেন, রাতে তরমুজ খাওয়ার আগে তাঁরা বিরিয়ানি খেয়েছিলেন।

Continue Reading

Previous: পাকিস্তানেই খতম জঙ্গি হাফিজ ঘনিষ্ঠ শীর্ষ লস্কর সন্ত্রাসী
Next: ২য় দফার ভোটের দিন রাজ্য জুড়ে দুর্যোগের পূর্বাভাস!

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.