Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২য় দফার ভোটের দিন রাজ্য জুড়ে দুর্যোগের পূর্বাভাস!

২য় দফার ভোটের দিন রাজ্য জুড়ে দুর্যোগের পূর্বাভাস!

Online Desk এপ্রিল 28, 2026
gfg.png

ওঙ্কার ডেস্ক: রাজ্য জুড়ে বদলাচ্ছে আবহাওয়া। দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণবঙ্গে কালবৈশাখী সহ শিলাবৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। বৃষ্টিপাতের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা নেমেছে।
নির্বাচনের আগের দিন কলকাতার সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
এরপর নির্বাচনের দিন অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া ও পূর্ব বর্ধমান জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। চলতি সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টি চলবে উত্তরের প্রায় সব জেলাতেই বলে পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে।

Post Views: 155

Continue Reading

Previous: বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন একই পরিবারের ৪ জন, সন্দেহ বিষক্রিয়ার
Next: কখন-কোথায় দায়িত্ব নিতে হবে? পুলিশ আধিকারিকদের জানিয়ে দিল ভবানী ভবন

সম্পর্কিত গল্প

Hasina.jpg

নীলকন্ঠী অবিনশ্বর: বাংলাদেশের দুঃখী মানুষের শেষ ভরসা 

Online Desk জুন 18, 2026
RITO.jpg

রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রতই, স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

Online Desk জুন 18, 2026
3C.jpg

সিএবিতে নিজের ঘরে মমতার ছবি থেকে ভার্চুয়ালে অভিষেকের মিটিংয়ে অংশগ্রহণ, পালাবদলের পরে সেই প্রদীপই শিবির বদল করতে মরিয়া

Online Desk জুন 18, 2026

You may have missed

Untitled.png

মেসির পর হ্যারি কেন, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের

Online Desk জুন 18, 2026
Hasina.jpg

নীলকন্ঠী অবিনশ্বর: বাংলাদেশের দুঃখী মানুষের শেষ ভরসা 

Online Desk জুন 18, 2026
RITO.jpg

রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রতই, স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

Online Desk জুন 18, 2026
arrest-e.jpg

টেলিগ্রাম ও সিগন্যালের মাধ্যমে চরমপন্থী ভাবধারা প্রচার, উত্তরাখণ্ডে গ্রেফতার এক

Online Desk জুন 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.