Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কখন-কোথায় দায়িত্ব নিতে হবে? পুলিশ আধিকারিকদের জানিয়ে দিল ভবানী ভবন

কখন-কোথায় দায়িত্ব নিতে হবে? পুলিশ আধিকারিকদের জানিয়ে দিল ভবানী ভবন

Online Desk এপ্রিল 28, 2026
bhawani-bhawan.jpg

ওঙ্কার ডেস্ক: রাত পোহালেই বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ পুলিশ আধিকারিকদের দায়িত্ব বুঝিয়ে দিল ভবানী ভবন। কখন, কোথায় দায়িত্ব নিতে হবে তা জানিয়ে দেওয়া হল রাজ্য পুলিশের তরফে।

উল্লেখ্য, প্রথম দফার নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এমন ২৬ জন পুলিশ আধিকারিককে দ্বিতীয় দফার ভোটেও কাজে লাগানো হচ্ছে। রাজ্য পুলিশের তরফে ওই পুলিশ আধিকারিকদের বলে দেওয়া হয়েছে কখন, কোথায় দায়িত্ব নিতে হবে। সোমবার রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা)-র তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তাতে জানানো হয়েছিল, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের মঙ্গলবার সকাল ১০টা নাগাদ দায়িত্ব বুঝে নিতে হবে। কোথায় কোথায় দায়িত্ব নিতে হবে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে দায়িত্বভার নিতে বলা হয়েছে মুর্শিদাবাদের লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার দোরজি, ডালখোলার এসডিপিও রবিরাজ অবস্তী, ঘাটালের এসডিপিও গায়কোয়াড় নীলেশ শ্রীকান্ত এবং নকশালবাড়ির এসডিপিও সৌম্যজিৎ রায়কে। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় দায়িত্ব নিতে বলা হয়েছে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সামির আহমেদ, পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জর্জ অ্যালেন জন এবং রাজ্যের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সহকারী পুলিশ সুপার আকাশদীপ গহলৌতকে। সিআইডি-তে কর্মরত জে মার্সি এবং ইনটেলিজেন্স ব্রাঞ্চে কর্মরত খন্ডবহলে উমেশ গণপতকে চন্দননগর পুলিশ কমিশনারেটে পাঠানো হচ্ছে। আইপিএস আধিকারিক প্রবীণ প্রকাশকে পাঠানো হচ্ছে হাওড়া পুলিশ কমিশনারেটে।

Post Views: 100

Continue Reading

Previous: ২য় দফার ভোটের দিন রাজ্য জুড়ে দুর্যোগের পূর্বাভাস!
Next: মঞ্চ থেকে সিপিএম-কে তোপ অভয়ার মায়ের! বাম কর্মীদের বেধড়ক মার বিজেপির

সম্পর্কিত গল্প

N.24-TMC-OFFICE-TRAN-PORTAL.png

ব্যারাকপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে ত্রাণের পাহাড়!

Online Desk জুন 18, 2026
hc.jpg

যোগা দিবস হবে রেড রোডেই, পুলিশকে বিকল্প রাস্তা তৈরির নির্দেশ হাই কোর্টের

Online Desk জুন 18, 2026
Bangladesh.jpg

আশ্রয়ণ প্রকল্পের ঘর উচ্ছেদ করে খাল খনন ! প্রতিহিংসা নাকি উন্নয়ন ?

Online Desk জুন 18, 2026

You may have missed

Untitled.png

লোডশেডিং-র ফলে অনেকেই খেলা দেখতে পারেননি, প্রতিবাদে ইলেকট্রিক অফিস ঘেরাও করল আমজনতা

Online Desk জুন 18, 2026
N.24-TMC-OFFICE-TRAN-PORTAL.png

ব্যারাকপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে ত্রাণের পাহাড়!

Online Desk জুন 18, 2026
WhatsApp-Image-2026-06-18-at-2.00.52-PM.jpeg

সবুজ মেরুনে জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকে

Online Desk জুন 18, 2026
ebola.jpg

দক্ষিণ সুদান থেকে ফেরা মহিলার শরীরে ইবোলা উপসর্গ, রাখা হল আইসোলেশনে

Online Desk জুন 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.