Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুখরোচক ফুচকায় বিষক্রিয়ার জের! ঝাড়খণ্ডে মৃত্যু হল এক শিশুর

মুখরোচক ফুচকায় বিষক্রিয়ার জের! ঝাড়খণ্ডে মৃত্যু হল এক শিশুর

Online Desk এপ্রিল 27, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: রাস্তার পাশে বিক্রি হচ্ছে মুখরোচক ফুচকা। টক জল, আলু সেদ্ধ, ছোলা, মটর। এই খাবার মূলত মহিলা ও শিশুদের মধ্যে বেশি জনপ্রিয়। কিন্তু কে জানত এই খাবারই ডেকে আনবে মৃত্যু! ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাজতো গ্রামে ফুচকা খেয়েই মৃত্যু হল এক শিশুর। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও অন্তত ১৮ জন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ওই গ্রামে ফুচকা বিক্রি করতে যান এক ব্যবসায়ী। মাঝে মধ্যেই ওই গ্রামে ফুচকা বিক্রি করতে যান তিনি। সেদিনও এলাকার বহু মানুষ তাঁর কাছ থেকে ফুচকা খান। যার বেশিরভাগই ছিল শিশু। এরপর রাত থেকেই তাদের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হতে থাকে। তীব্র জ্বরের পাশাপাশি পেটে ব্যথা, বমি ও ডায়েরিয়া লক্ষণ দেখা দেয়। একাধিক উপসর্গ নিয়ে রবিবার সকালে মৃত্যু হয় ৬ বছর বয়সী এক শিশুর। ফুচকা খেয়ে অসুস্থতার কারণে হাসাপাতালে ভর্তি করা হয়েছে আরও ১৮ জন নাবালককে। চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থ শিশুদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।
এই ঘটনা নিয়ে স্থানীয় বিধায়ক কল্পনা সোরেন বলেন, ‘গিরিডিতে খাদ্যে বিষক্রিয়ার ঘটনাটি মর্মান্তিক। এই শোকের মুহূর্তে আমরা সকল শোকস্তব্ধ পরিবারের পাশে আছি।’ তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Post Views: 81

Continue Reading

Previous: বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করে দিল মোদী সরকার
Next: পাকিস্তানেই খতম জঙ্গি হাফিজ ঘনিষ্ঠ শীর্ষ লস্কর সন্ত্রাসী

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.