Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথম পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মোদী

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথম পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মোদী

Online Desk আগস্ট 31, 2026
modi-pezeshkian.jpg

ওঙ্কার ডেস্ক: তেহরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথম ইরানের প্রেসিডেন্টের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে তিনি পশ্চিম এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে নিরন্তর চেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেন। সমস্ত সমস্যার সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমেই হওয়া উচিত বলে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নৌ-চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনও অবস্থাতেই বেসামরিক নাগরিক এবং বেসামরিক কাঠামোর যেন কোনও ক্ষতি না হয়। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে পশ্চিম এশিয়ায় প্রায় এক ডজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। বৈঠকের পর সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া সমস্ত প্রচেষ্টাকে ভারত সমর্থন জানাবে। তিনি লেখেন, ‘বিশকেকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ হল। বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও জোরদার করার বিষয়ে আমাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। আমরা আগামী দিনে আমাদের বাণিজ্যের পরিধি ও বৈচিত্র বাড়াতে চাই। আমরা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া সব চেষ্টাকে ভারত সমর্থন করবে।’

এর আগে জুন মাসে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতি তৈরির পর প্রধানমন্ত্রী মোদী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন। সেই কথোপকথনের সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রধানমন্ত্রীকে ইরানের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

Post Views: 16

Continue Reading

Previous: নেপালের পর মার্কিন যুক্তরাষ্ট্র, গ্র্যান্ড ক্যানিয়নে হড়পা বানের পর নিখোঁজ ২০
Next: নেপালের সুড়ঙ্গে নিখোঁজ ৯৩ জন শ্রমিক, থার্মাল ড্রোনের অনুসন্ধানেও খোঁজ মেলেনি কারোর

সম্পর্কিত গল্প

trump-1280-gg.jpg

ফের হরমুজ প্রণালীতে হামলা ট্রাম্প বাহিনীর, প্রত্যাঘাত ইরানেরও

Online Desk আগস্ট 31, 2026
caVE-2.jpg

নেপালের সুড়ঙ্গে নিখোঁজ ৯৩ জন শ্রমিক, থার্মাল ড্রোনের অনুসন্ধানেও খোঁজ মেলেনি কারোর

Online Desk আগস্ট 31, 2026
grand-canyon.jpg

নেপালের পর মার্কিন যুক্তরাষ্ট্র, গ্র্যান্ড ক্যানিয়নে হড়পা বানের পর নিখোঁজ ২০

Online Desk আগস্ট 31, 2026

You may have missed

trump-1280-gg.jpg

ফের হরমুজ প্রণালীতে হামলা ট্রাম্প বাহিনীর, প্রত্যাঘাত ইরানেরও

Online Desk আগস্ট 31, 2026
caVE-2.jpg

নেপালের সুড়ঙ্গে নিখোঁজ ৯৩ জন শ্রমিক, থার্মাল ড্রোনের অনুসন্ধানেও খোঁজ মেলেনি কারোর

Online Desk আগস্ট 31, 2026
modi-pezeshkian.jpg

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথম পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মোদী

Online Desk আগস্ট 31, 2026
grand-canyon.jpg

নেপালের পর মার্কিন যুক্তরাষ্ট্র, গ্র্যান্ড ক্যানিয়নে হড়পা বানের পর নিখোঁজ ২০

Online Desk আগস্ট 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.