Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কোহলির শতরানেও সিরিজ হারের লজ্জা, কী বললেন ভারত অধিনায়ক !

কোহলির শতরানেও সিরিজ হারের লজ্জা, কী বললেন ভারত অধিনায়ক !

Online Desk জানুয়ারি 19, 2026
ODI-1.jpg

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরি। কিন্তু ভারত এরপরও জিততে ব্যর্থ। ঘরের মাঠে টেস্টের পর একদিনের সিরিজও হাতছাড়া টিম ইন্ডিয়ার। লজ্জিত হবেন নিশ্চয়ই গৌতম গম্ভীর। ১৯৮৭ সালের পর এই প্রথম কোনও সফরকারী দল ভারতের মাটিতে একই সফরে টেস্ট এবং ওয়ান ডে, উভয় সিরিজই জয়ের নজির গড়ল।

ইন্দোরে তৃতীয় ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলির দুর্দান্ত শতরান এবং হর্ষিত রানার অলরাউন্ড পারফরম্যান্স সত্ত্বেও নিউজিল্যান্ডের কাছে ৪১ রানের ব্যবধানে হার মানতে হল টিম ইন্ডিয়াকে। এই হারের ফলে ১-২ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়ল কিউয়িরা। নিউজিল্যান্ড এই প্রথম ভারত সফরে এসে ওডিআই সিরিজ জিতে নিয়ে গেল। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপ্সের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ৮ উইকেটে ৩৩৭ রান তোলে। জবাবে বিরাটের সেঞ্চুরি সত্বেও ভারত ২৯৬ রানে অলআউট হয়ে যায়।

টস জিতে ভারত প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন শুভমন গিল। ম্যাচের শুরুটা ভালোই করেছিল ভারত। প্রথম ওভারেই বাঁহাতি পেসার অর্শদীপ সিং শূন্য রানে আউট করেন ওপেনার হেনরি নিকোলসকে। দ্বিতীয় ওভারে হর্ষিত রানা ফিরিয়ে দেন ডেভন কনওয়েকে। ৫৮ রানে ৩ উইকেট হারায় কিউয়িরা। এরপর ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপ্স। চতুর্থ উইকেটে ২১৯ রানের দুর্দান্ত জুটি গড়ে। ফিলিপ্স ৮৮ বলে ১০৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মিচেল ১৩১ বলে ১৩৭ রান করেন। ৩টি করে হর্ষিত ও অর্শদীপ উইকেট পেলেও নিউজিল্যান্ড রানের পাহাড় গড়ে।

জবাবে ওপেনিং জুটিই নড়বড়ে হয়ে যায়। রোহিত শর্মা (১১) ও শুভমন গিল (২৩) দ্রুত ফিরে যান। এরপর দায়িত্ব নেন বিরাট কোহলি। একদিক ধরে রেখে ইনিংস এগিয়ে নিয়ে যান। ১০৮ বলে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২৪ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। অন্যদিকে শ্রেয়স ৩, রাহুল ১ করে ফিরলে অর্ধশতরানের ইনিংস খেলে প্রতিরোধ করেন নীতীশ কুমার রেড্ডি। জাদেজা ১২ রানে ফিরলে হর্ষিত রানা ৫২ রানের ইনিংস খেলেন।আর ভারতের এই লজ্জা নিয়ে অধিনায়ক শুভমানন গিল বললেন,প্রথম ম্যাচের পর আমরা ভাল খেলিনি। এখানে ১-১ অবস্থায় এসেছিলাম। এই পারফরম্যান্স সত্যিই হতাশাজনক। আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে।’’

বিরাট কোহলির ব্যাটিংয়ের প্রশংসা করেছেন শুভমন। তিনি বলেছেন, ‘‘বিরাট ভাইয়ের ব্যাটিং আমাদের প্রাপ্তি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে। এই সিরিজ়েও দারুণ খেলল। কোহলি ভাই এ রকমই খেলে। চাইব আগামী দিনেও আমাদের জন্য এ ভাবেই খেলুক। তবে এই সিরিজ়ের প্রাপ্তি ব্যাটার হর্ষিত রানা। দু’টো ম্যাচে দারুণ ব্যাট করল। ও আট নম্বরে ব্যাট করে। এখন এক দিনের ক্রিকেটে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই সিরিজ়ে হর্ষিত ব্যাট হাতেও ভাল করল। এটা অবশ্যই একটা ইতিবাচক প্রাপ্তি। জোরে বোলারদের কথাও বলব। সব ম্যাচেই ভাল বল করেছে ওরা।আমাদের আরও উন্নতি দরকার। ২০২৭ বিশ্বকাপ এখনও অনেক বাকি।’

Post Views: 106

Continue Reading

Previous: গঙ্গার ভবিষ্যৎ কি ? উদ্বিগ্ন গঙ্গা মিশন ! দিল্লির জাতীয় আলোচনা সভায় সমস্বরে আওয়াজ ‘জয় জয় গঙ্গে’
Next: মনিকার্ণিকা ঘাট পুননবিকরন নিয়ে চরম উত্তেজনা বানারাসীতে; ভাঙ্গা মুর্তি নিয়ে সমালোচনার মুখে সরকার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.