Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়া ও ভারত কাছাকাছি, খোঁচা দিয়ে মার্কিন আধিকারিক বললেন ট্রাম্পকে নোবেল দেওয়া উচিৎ

রাশিয়া ও ভারত কাছাকাছি, খোঁচা দিয়ে মার্কিন আধিকারিক বললেন ট্রাম্পকে নোবেল দেওয়া উচিৎ

Online Desk ডিসেম্বর 6, 2025
trump-1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: একাধিক যুদ্ধ থামিয়েছেন দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, সে কারণে তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিৎ বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ বার এক প্রাক্তন মার্কিন আধিকারিক ভারত ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ট্ট্রাম্পকে খোঁচা দিলেন। তাঁর বক্তব্য, নয়াদিল্লি ও মস্কোকে কাছাকাছি নিয়ে আসার জন্য ট্রাম্পের নোবেল পাওয়া উচিৎ।

ট্রাম্পকে সমালোচনাকারী ওই প্রাক্তন মার্কিন আধিকারিকের নাম মাইকেল রুবিন। সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘আমি বলতে চাই, যেভাবে রাশিয়া ও ভারতকে ডোনাল্ড ট্রাম্প কাছাকাছি এনেছেন, সেই কারণেই তাঁর নোবেল পাওয়া উচিৎ।’ ভারত ও রাশিয়ার মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ট্রাম্পের নীতিকেই দায়ী করেছেন তিনি। ‘ডোনাল্ড ট্রাম্পের চরম অযোগ্যতার কারণেই এটি ঘটেছে’ বলে মত তাঁর। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল তা আগের চেয়ে অনেকটাই বদলে গিয়েছে। স্পষ্ট করে বললে অবনতি হয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের পণ্যে বাড়তি শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের সমালোচনা করে রুবিন বলেন, ‘ভারতের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে নির্বাচন করেছে। খুব শীঘ্রই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। তাদের শক্তি প্রয়োজন। আমরা যদি না-ই চাই যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনুক, তাহলে আমরা ওদের কাছে সস্তায় জ্বালানি কেনার কী প্রস্তাব রেখেছি?’

Post Views: 106

Continue Reading

Previous: কল্যাণ চৌবের পদত্যাগ চেয়ে ফুটবল প্রেমীদের এক হতে বললেন বাজাজ
Next: ২০২৬ বিশ্বকাপে সহজ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কঠিন গ্রূপে রানার্স ফ্রান্স

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.