Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যুদ্ধবিরতি খারিজ পুতিনের, ইউক্রেনে ফের হামলা রুশ বাহিনীর

যুদ্ধবিরতি খারিজ পুতিনের, ইউক্রেনে ফের হামলা রুশ বাহিনীর

Online Desk মার্চ 19, 2025
Ukrain-Russia.jpg

ওঙ্কার ডেস্ক: এক মাসের জন্য ইউক্রেনের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালানো হবে না যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় এমনই প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। সেই আলোচনার কিছুক্ষণের মধ্যে ইউক্রেনের বিভিন্ন জায়গায় হামলা চালাল রুশ বাহিনী। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যুদ্ধবিরতি কার্যত লঙ্ঘন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া সরাসরি প্রতারণা করেছে। তিনি জানান, শান্তিচুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে পুতিনের আলোচনা চলছে। সেই আবহে ইউক্রেনের সুমিতে একটি হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া। শুধু তাই সাধারণ নাগরিকদের বসতি স্থানেও বেছে বেছে পুতিনের বাহিনী হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইউক্রেনের।

উল্লেখ্য, গত সপ্তাহেই সৌদি আরবে ইউক্রেনের প্রেসিডেন্ট বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে। সেই বৈঠকের পর জেলেনস্কি ৩০ দিনের জন্য যু্দ্ধবিরতিতে রাজি হন। জল্পনা তৈরি হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হন কিনা। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর রাশিয়ার প্রেসিডেন্ট সিদ্ধান্ত জানান, ৩০ দিনের জন্য ইউক্রেনের শক্তিকেন্দ্রগুলিতে কোনও রকম হামলা না করার। কিন্তু তার পরেও ইউক্রেনে হামলা চালানোর অভিযোগ উঠল পুতিনের বাহিনীর বিরুদ্ধে। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যুদ্ধবিরতির কথায় সম্মতি জানালেও ঘুরপথে ইউক্রেনের উপর যুদ্ধ জারি রেখেছে রাশিয়া।

Post Views: 97

Continue Reading

Previous: আগুন লাগানোর অভিযোগ, যাদবপুরের আরও এক পড়ুয়াকে গ্রেফতার
Next: ২২ বছর পর বেদনা ডুবল আনন্দে, কল্পনার স্বপ্ন নিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.