Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন

ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন

Online Desk মার্চ 28, 2025
modi-putin.jpg

ওঙ্কার ডেস্ক: শীঘ্রই ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিল আয়োজিত ‘রাশিয়া ও ভারত: একটি নতুন দ্বিপাক্ষিক এজেন্ডার দিকে’ শীর্ষক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এ কথা জানান রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।

লাভরভ বলেন, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সরকার প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। বর্তমানে রাশিয়ার রাষ্ট্রপ্রধানের ভারত সফরের প্রস্তুতি চলছে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা ‘তাস’-এ এই খবর জানানো হয়েছে। শুধু তাই নয়, ‘এখন আমাদের পালা’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী। তবে আনুষ্ঠানিক ভাবে পুতিনের ভারত সফরের দিনক্ষণ এখনও জানানো হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনর্নির্বাচিত হওয়ার পরে তাঁর প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়ায় এসেছিলেন। ২০১৯ সালে একটি অর্থনৈতিক সম্মেলনের জন্য ভ্লাদিভোস্টক সফর করেছিলেন মোদী। গত বছর সফরের সময়, তিনি আনুষ্ঠানিকভাবে পুতিনকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন।

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মাঝে ভারত বরাবর নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। রাষ্ট্রসঙ্ঘে যখন একাধিক দেশ রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব এনেছে, তখন সেই বিষয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল ভারত। প্রধানমন্ত্রী মোদী ২০২৪ সালে মস্কো ও কিয়েভ সফর করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছিলেন তিনি।

Post Views: 90

Continue Reading

Previous: ‘হট ডে’ পরিস্থিতি দক্ষিণবঙ্গে, ঈদেও কি চড়বে তাপমাত্রা! কি বলছে আলিপুর আবহাওয়া দফতর ?
Next: সংসদে দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে মমতা সরকারকে নিশানা অমিত শাহের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.