Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অবশেষে মহাকাশ থেকে কি পৃথিবীতে ফিরছেন সুনীতা, বুচ?

অবশেষে মহাকাশ থেকে কি পৃথিবীতে ফিরছেন সুনীতা, বুচ?

Online Desk ফেব্রুয়ারি 15, 2025
1.jpg

ওঙ্কার ডেস্ক: অপেক্ষার অবসান হতে চলেছে। মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে ফিরতে চলেছেন নভশ্চর সুনীতা উইলিয়ামসরা। আগামী ১৯ মার্চ তাঁরা পৃথিবীতে ফিরবেন বলে জানা গিয়েছে। সবকিছু ঠিক থাকলে নাসার ইতিহাসে এ এক আশাপ্রদ দৃষ্টান্ত হয়ে থাকবে। মহাকাশ গবেষণায় সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমারের অসীম সাহস ও মহাকাশের প্রতি অদম্য অনুরাগ নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে। মাত্র আট দিনের জন্য মহাকাশে গিয়ে তাঁরা কারিগরী বিভ্রাটে মহাকাশে আটকে পড়েন আট মাসেরও বেশি। তাঁদের পৃথিবীতে ফেরিয়ে আনার জন্য লাগাতার চেষ্টা চালিয়ে গেছে নাসা। সংশয় ছিল মহাকাশ গবেষকদের। অবশেষ নাসা জানিয়ে দিল এই আশার কথা।
সম্প্রতি মহাকাশ থেকে সাক্ষাৎকার দিয়েছেন সুনীতা উইলিয়ামসের সঙ্গী বুচ উইলমোর। সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পৃথিবীতে ফেরার দিন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন কী ভাবে এবং কোন মহাকাশযানে চড়ে তাঁরা পৃথিবীতে ফিরবেন। সম্প্রতি সুনীতাদের নিয়ে পৃথিবীতে ফেরার মহাকাশযান ক্রিউ-১০-এর উৎক্ষেপণের তারিখ জানিয়েছে নাসা। আগামী ১২ মার্চ ওই মহাকাশযান সুনীতাদের আনতে মহাকাশে পাড়ি দেবে।
ওই মহাকাশযানে যাবেন চার নভশ্চর। সুনীতারা পৃথিবীতে ফিরে এলে তাঁদের জায়গায় দায়িত্ব নেবেন ওই চার নভশ্চর। তাঁদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মহাশূন্য থেকে ফিরবেন সুনীতারা। যে চারজন সেখানে থাকবেন তাঁরা হলেন নাসার অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ। ক্রিউ-১০ মহাকাশ যান চেপে তাঁরা রওনা দেবেন। সাক্ষাৎকারে বুচ জানিয়েছেন, বর্তমানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভাসমান গবেষণাগারে রয়েছেন তাঁরা। ১২ মার্চ ক্রিউ-১০ মহাকাশে পৌঁছবে। এরপর চারজনের মধ্যে একজনকে গোটা দায়িত্ব বুঝিয়ে দেবেন তিনি। সেই পর্ব চলবে এক সপ্তাহ ধরে। এক সপ্তাহ পর ১৯ মার্চ সেই মহাকাশযানে চেপে তাঁরা পৃথিবীতে রওনা দেবেন।

Post Views: 135

Continue Reading

Previous: টলিপাড়ায় খুশির মেজাজ, বাবা হচ্ছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়
Next: রাজ্য বাজেটে উপেক্ষিত উত্তরবঙ্গ, দাবি জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়ের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.