Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বালুচিস্তান ট্রেন হাইজ্যাক: শতাধিক যাত্রীকে উদ্ধার করল পাক সেনা, নিহত বহু

বালুচিস্তান ট্রেন হাইজ্যাক: শতাধিক যাত্রীকে উদ্ধার করল পাক সেনা, নিহত বহু

Online Desk মার্চ 12, 2025
bla.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তানে ট্রেন হাইজ্যাকের পর পণবন্দি থাকা শতাধিক যাত্রীকে উদ্ধার করল পাকিস্তানের সেনা বাহিনী। মঙ্গলবার জাফর এক্সপ্রেস হাইজ্যাকের পর রাতেই বালুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ দাবি করে, তারা মহিলা ও শিশুদের মুক্তি দিয়েছে। যদিও সেই সময় পর্যন্ত বন্দি ছিলেন পাকিস্তানি সেনাবাহিনী, পুলিশ, আইএসআই এবং এটিএফের সদস্য-সহ ১৮২ জন। বিএলএ-এর তরফে হুমকি দেওয়া হয়, সেনাবাহিনী আক্রমণ করলে পণবন্দিদের হত্যা করা হবে।
বিএলএ বিদ্রোহীদের হুমকি উপেক্ষা করে পাল্টা আক্রমণের পথে হাঁটে সেনা। শুরু হয় গুলি ও পাল্টা গুলির লড়াই। সেনার সঙ্গে গুলি যুদ্ধের ফলে ১৬ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে পাক সেনার তরফে জানানো হয়েছে। আহত হয়েছেন ৫৭ জন। ১০৪ জন পণবন্দিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে সেনা বাহিনীর জওয়ানরা।
উল্লেখ্য, প্রায় ৫০০ যাত্রী নিয়ে মঙ্গলবার সকালে পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস। সেই পথে একটি সুড়ঙ্গের কাছে বালুচ লিবারেশন আর্মি ট্রেনে হামলা চালায়। বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয় রেললাইন। গুলি চালিয়ে ট্রেনের দখল নেয় বিদ্রোহীরা। প্রসঙ্গত, এই জাফর এক্সপ্রেসে একাধিক পাক সেনা জওয়ান, গোয়েন্দা সংস্থার আধিকারিক এবং ফ্রন্টিয়ার কোর বাহিনীর সদস্যরা যাতায়াত করেন। আর সে কারণেই মনে করা হচ্ছে এই ট্রেনকে লক্ষ্যবস্তু করেছে বিদ্রোহীরা।

স্বাধীনতার পর থেকে পাকিস্তান অধিকৃত বালুচিস্তানকে পৃথক করার দাবিতে লড়াই করছে বিএলএ। এর আগেও একাধিক বার তারা বালুচিস্তানকে স্বাধীন করার দাবি তুলেছিল। ২০০০ সালে বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। পাকিস্তান সেনার তরফে বালুচ বিদ্রোহীদের দমন করতে অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে। যদিও পাকিস্তান, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিএলএ-কে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে। দীর্ঘ দিন পর ফের বালুচ বিদ্রোহীরা মাথাচড়া দেওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ইসলামাবাদের কপালে।

Post Views: 90

Continue Reading

Previous: ফের ট্রলি ব্যাগে মিলল মৃতদেহ , আহেরি টোলার ছায়া এবার ঘোলা কল্যানী এক্সপ্রেস ওয়েতে
Next: প্রথমবার জুটি বেঁধে বড়পর্দায় আসছেন রোহন-ঋত্বিক

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.