Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে চলেছে সমাজ মাধ্যম ব্যবহার, সিদ্ধান্তের পথে ব্রিটেন

১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে চলেছে সমাজ মাধ্যম ব্যবহার, সিদ্ধান্তের পথে ব্রিটেন

Online Desk জুন 9, 2026
kier-starmer.jpg

ওঙ্কার ডেস্ক: ১৬বছরের কম বয়স এমন চেজেলেমেয়েরা আরব্যবহারকরতে পারবে না সমাজ মাধ্যম। এমনই সিদ্ধান্তনিতে চলেছে ব্রিটেন। সে দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আগামী কয়েক দিনের মধ্যে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করতে চলেছেন বলে খবর। অভিভাবকদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন স্টারমার।

প্রযুক্তি বিষয়ক সেক্রেটারি লিজ কেন্ডাল মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে অভিভাবকদের সঙ্গে পরামর্শ করা হয়। সেই প্রক্রিয়ায় প্রতি ১০ জন অভিভাবকের মধ্যে ৯ জন এমন নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল করেছেন। তিনি জানান, দুটি বিষয় বিবেচনা করা হচ্ছে: প্রথমত, ১৬ বছরের কম বয়সীদের সমাজ মাধ্যম ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, দ্বিতীয়ত, সোশ্যাল নেটওয়ার্ক ও অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারগুলোর ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা। নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, আগামী সপ্তাহে স্টারমার একগুচ্ছ ঘোষণা করতে চলেছেন। সেই সময়ে তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন। এছাড়া আগামী দিনে সরকারের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনাও প্রকাশ করার কথা রয়েছে; জুলাইয়ের শুরুর দিকে ন্যাটো সম্মেলনের আগেই এটি উপস্থাপন করা হবে বলে খবর।

সোমবার এক ভাষণে স্টারমার বলেন, শিশুদের যৌন উদ্দীপক ছবি আদান-প্রদান থেকে বিরত রাখতে ‘ডিভাইস কন্ট্রোল’ বা যন্ত্র-নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর জন্য প্রযুক্তি কোম্পানিগুলোকে তিন মাস সময় দেওয়া হয়েছে। কেন্ডাল জানান, অ্যাপল ও গুগলের মতো কোম্পানিগুলো যদি এই সতর্কবার্তা মেনে না চলে, তবে সরকার আইন প্রণয়নের মাধ্যমে তাদের তা করতে বাধ্য করবে।

Post Views: 88

Continue Reading

Previous: ১২ বছর পরে ফুটবল বিশ্বকাপ হাতে তুলতে চায় জার্মানি
Next: হাওড়ায় আমূলের কারখানার ভিত্তিপ্রস্তরে আসছেন অমিত শাহ

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.