Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ১২ বছর পরে ফুটবল বিশ্বকাপ হাতে তুলতে চায় জার্মানি

১২ বছর পরে ফুটবল বিশ্বকাপ হাতে তুলতে চায় জার্মানি

Online Desk জুন 9, 2026
Germany.jpg

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের মাটিতে ২০১৪ শেষবার বিশ্বকাপ জিতেছিল জার্মানি। ২০১৮য় রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ লিগের বাধা টপকাতে পারেনি তারা। বিশ্বকাপে নকআউট পর্বে শেষ ম্যাচ জিতেছিল জার্মানি ২০১৪ ফাইনালে মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে। এবার কিন্তু সেই ব্যর্থতা মুছে ফেলে বিশ্বকাপ জিততে মরিয়া জার্মানি। আর সেই স্বপ্নে নিজে এমন বিভোর জার্মানির চিফ কোচ জুলিয়ান নাগেলসম্যান, তেমনই ফুটবলারদের উজ্জীবিত করছেন সাফল্য পেতে। তাঁর জোরালো বক্তব্য, আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মাঠে সেরা দিয়ে জার্মানি বিশ্বকাপ জিততে তৈরি।

নাগেলসম্যান জানেন, তাঁর দলে অতীতের মতো বর্তমান জার্মানি দলে বড় নাম বা ফেবারিট স্পেন, ফ্রান্স, বা ইংল্যান্ডের মতো তারকা নেই। তাই নাগেলসম্যান জোর দিয়েছেন দলগত সংহতির ওপর। ২০২৩ সালে জার্মানির কোচের দায়িত্ব নেওয়ার পর তিনি নাম নয়, দল গড়েছেন বিভিন্ন পজিশনের প্রযোজনীয় ফুটবলারদের মাথায় রেখে। জার্মান ফুটবল অ্যাসোসিয়াশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘ আমি চেয়েছি দলটা একটা পরিবার হয়ে উঠুক। প্রত্যেকে দলে নিজের ভূমিকাটা যেন বোঝে। পরস্পরের মধ্যে বোঝাপড়াটাও যেন ঠিক থাকে। গত দু’তিন বছর ধরে একটা গ্রুপ হিসেবে কতটা উন্নতি করেছে দলটা সেটা বেশি জরুরি। কতটা নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে পেরেছে, সেটা খুব গুরুত্বপূর্ণ।’

আমেরিকায় ৭ সপ্তাহ কাটানোর লক্ষ্য নিয়ে জার্মানির কোচ জুলিয়ান তাঁর ক্রীড়াবিজ্ঞানের অভিজ্ঞতা কাজে লাগাবেন দলে সাফল্য আনতে। সবদিকে তাঁর নজর থাকছে। কে দ্রুত ঘরে ফিরে না গিয়ে নৈশভোজের টেবিলে বেশি সময় কাটাচ্ছে? কোন ফুটবলার সতীর্থদের সঙ্গে খোলামেলা আলোচনায় ব্যস্ত থাকছে দলগত সংহতি বাড়াতে? ইওরো ২০২৪য়ের পারফরমেন্সকে সামনে রেখেই ২০২৬ বিশ্বকাপে ভাল কিছু করতে চান জুলিয়ান। ওই টুর্নামেন্টে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে কোয়ার্টারফাইনালে লড়ে হেরে গিয়েছিল জার্মানি। সেই লড়াইটা এবার তুলে ধরতে চান তিনি। ইওরো কাপ থেকে ছিটকে যাওয়ার পরই জুলিয়ান নাগেলসম্যান জোর দিয়ে বলেছিলেন, তিনি ২০২৬ বিশ্বকাপ জিততে চান। তাঁর এই দলটার সেই ক্ষমতা আছে। তাঁর সেই বক্তব্যে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন।

এবার ২০২৬ বিশ্বকাপের লড়াইয়ে ময়দানে নামার আগে নাগেলসম্যনের প্রতিক্রিয়া,‘ ২০২৪ ইওরো কাপের সঙ্গে বর্তমান অবস্থা অনেকটাই আলাদা। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামব। তবে তার জন্য ভাল পারফরমেন্সের পাশাপাশি ভাগ্যের কিছুটা সহায়তা প্রয়োজন। প্রতিটি ফুটবলারের মধ্যে একটা আলাদা খিদে রয়েছে সাফল্য ছোঁয়ার জন্য।’

Continue Reading

Previous: আদালতে তোলা হল পুষ্পাকে, পাশে দাঁড়ালেন না কোনও আইনজীবী
Next: ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে চলেছে সমাজ মাধ্যম ব্যবহার, সিদ্ধান্তের পথে ব্রিটেন

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.