Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হাওড়ায় আমূলের কারখানার ভিত্তিপ্রস্তরে আসছেন অমিত শাহ

হাওড়ায় আমূলের কারখানার ভিত্তিপ্রস্তরে আসছেন অমিত শাহ

Online Desk জুন 9, 2026
AMIT.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় ক্ষমতার পালাবদল হতেই শিল্প ক্ষেত্রে জোয়ারের ঢেউ। হাওড়ার সাঁকরাইলে বড়সড় বিনিয়োগ করছে আমুল। তৈরি হতে চলেছে দেশের অন্যতম বৃহৎ দই উৎপাদন কেন্দ্র। আগামী সপ্তাহেই আমুলের এই কারখানার ভিত্তিপ্রস্তর হতে চলেছে। সেই অনুষ্ঠানেই হাজির থাকতে বাংলায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন শতাধিকেরও বেশি বিশিষ্ট অতিথি এবং দুগ্ধচাষি।
সূত্রের খবর, হাওড়ার সালকিয়া ফুড পার্কে ওই ডেয়ারি প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৬৫০ কোটির বিনিয়োগ হবে। জানা গিয়েছে, এই কারখানা থেকে ১০ লক্ষ কিলোগ্রাম দই, লস্যি, ঘোল উৎপাদন হবে। মনে করা হচ্ছে, আমুলের বিপুল এই বিনিয়োগে একদিকে বাংলায় যেমন দুগ্ধ পরিকাঠামো শক্তিশালী হবে, তেমনই কর্মসংস্থানের ক্ষেত্রেও জোয়ার আসবে।
প্রশাসনিক সূত্রে খবর, শুধু হাওড়াতেই নয়, আগামিদিনে উত্তরবঙ্গেও ব্যবসা বাড়ানোর পরিকল্পনা আছে সংস্থার। রাজ্যে পালাবদলের পরেই শিল্পের আশা জাগিয়ে ম্যাজিক দেখানোর বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই বার্তার কয়েকদিনের মধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন ম্যানেজিং ডিরেক্টর শ্রী জয়েন মেহতা এবং আমুল ডেয়ারির কর্ণধার শ্রী অমিত ব্যাস। দীর্ঘ আলোচনার পর এই ভিত্তিপ্রস্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

Post Views: 99

Continue Reading

Previous: ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে চলেছে সমাজ মাধ্যম ব্যবহার, সিদ্ধান্তের পথে ব্রিটেন
Next: প্রেমিককে দিয়ে স্বামীকে খুন মহিলার, পুলিশের জালে ৩

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.