Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রেমিককে দিয়ে স্বামীকে খুন মহিলার, পুলিশের জালে ৩

প্রেমিককে দিয়ে স্বামীকে খুন মহিলার, পুলিশের জালে ৩

Online Desk জুন 9, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: বিবাহ বহির্ভূত সম্পর্কে পথের কাঁটা ছিলেন স্বামী। আর তাই ঠান্ডা মাথায় তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন স্ত্রী। প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করালেন ওই মহিলা। মহারাষ্ট্রের বিড জেলায় এই ঘটনা ঘটেছে। নিহত যুবককে তাঁর বাইকের নীচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু বলে মনে হলেও, তদন্ত চলাকালীন বেরিয়ে আসে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম কিরণ সোনাওয়ানে। তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাঁর প্রেমিক দশরথ পরদেশী মিলে কিরণকে হত্যা করেন। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও একজন, তিনি দশরথের বন্ধু ধীরজ ইয়েদে। পুলিশ খুনের মামলা দায়েরের পাশাপাশি অভিযুক্ত তিন জনকেই হেফাজতে নিয়েছে। রিপোর্ট অনুসারে, ঘটনার রাতে দশরথ ও ধীরজ মিলে কিরণের গলায় ফাঁস দিয়ে তাঁকে খুন করেন। এরপর রাস্তার পাশে মৃতদেহটি বাইকের নীচে চাপা দিয়ে রাখেন অভিযুক্তরা। কিরণকে খুনের পর দশরথ তাঁর প্রেমিকা প্রিয়াঙ্কাকে ফোন করে বলেন, ‘কাজ হয়ে গেছে’। শ্বাসরোধ করে কিরণকে হত্যাকরা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে। পুলিশ জানিয়েছে নিহতের স্ত্রী, তাঁর প্রেমিক এবং প্রেমিকের বন্ধুকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিরণকে খুনের পর অভিযুক্ত তিন জন পালিয়ে পানভেলে গিয়ে গা ঢাকা দেন। সেখান থেকেই তাঁদেরকে গ্রেফতার করা হয়। নিহতের স্ত্রী পুলিশের কাছে অভিযোগ করেছেন, কিরণ তাঁকে হয়রানি করতেন। তাঁকে হত্যার অন্যতম কারণ এটি বলে দাবি।

Post Views: 57

Continue Reading

Previous: হাওড়ায় আমূলের কারখানার ভিত্তিপ্রস্তরে আসছেন অমিত শাহ
Next: বাংলার গ্রামের বাড়ির অনুমোদন দিল দিল্লি, রাস্তা কাজ মিলিয়ে মঞ্জুর ১৭০০ কোটি

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.