Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলার গ্রামের বাড়ির অনুমোদন দিল দিল্লি, রাস্তা কাজ মিলিয়ে মঞ্জুর ১৭০০ কোটি

বাংলার গ্রামের বাড়ির অনুমোদন দিল দিল্লি, রাস্তা কাজ মিলিয়ে মঞ্জুর ১৭০০ কোটি

Online Desk জুন 9, 2026
OOO.jpg

ওঙ্কার ডেস্কঃ ১০০ দিনের কাজের পর প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলায় ১০ লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দিল দিল্লি। শুধু বাড়িই নয়, গ্রামীণ রাস্তা, পেনশন এবং ১০০ দিনের কাজ মিলিয়ে মোট ১৭০০ কোটি টাকা ইতিমধ্যেই মঞ্জুর করে দেওয়া হয়েছে। এই বিপুল বরাদ্দ বাংলার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে বলেই মত রাজনৈতিক মহলের।
দুর্নীতির অভিযোগ তুলে ২০২২ সাল থেকে এই প্রকল্পের বরাদ্দ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। তা নিয়ে একাধিক বার মোদী সরকারকে তুলোধনা করেছিল মমতা সরকার। ২০২২ সালে ১১ লক্ষ বাড়ি বানানোর জন্য প্রথমে ৮২০০ কোটি টাকা বরাদ্দ করা হলেও পরে তা আটকে দেওয়া হয়। এবার মোদী সরকার আপাতত ১০ লক্ষ বাড়ির টাকা ছাড়পত্র দিল। এর ফলে গ্রামীণ গরিব ও অনগ্রসর মানুষের বড়সড় সুরাহা হতে চলেছে।
আবাসন ছাড়াও গ্রামীণ সড়ক যোজনা খাতে ৮০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এবার সরাসরি কেন্দ্রীয় বরাদ্দে গ্রামীণ সড়ক যোজনার কাজ গতি পাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, জুন মাস থেকে রাজ্যে যে ১০০ দিনের কাজ শুরু হচ্ছে, সেই খাতে কেন্দ্র ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে। পঞ্চায়েত দফতরের আওতাধীন বিভিন্ন গ্রামীণ পেনশন প্রকল্পের জন্য আরও ৬০০ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দিল্লির রাজকোষের দরজা বাংলার জন্য খুলে গেল। এবার বাংলা ডাবল ইঞ্জিনের সুবিধা উপভোগ করতে পারবেন।

Post Views: 121

Continue Reading

Previous: প্রেমিককে দিয়ে স্বামীকে খুন মহিলার, পুলিশের জালে ৩
Next: দিল্লিতে বিদ্রোহী সাংসদদের বৈঠকের পর দিন শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে তৃণমূলের দেব

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.