Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দিল্লিতে বিদ্রোহী সাংসদদের বৈঠকের পর দিন শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে তৃণমূলের দেব

দিল্লিতে বিদ্রোহী সাংসদদের বৈঠকের পর দিন শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে তৃণমূলের দেব

Online Desk জুন 9, 2026
dev-ff.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল ভাঙতে ভাঙতে কোথায় পৌঁছবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা অঙ্ক কষা শুরু করে দিয়েছেন। রাজ্য বিধানসভার পরিষদীয় দল হাত ছাড়া হওয়ার পর রাজধানীর সংসদীয় দলেও ভাঙন হয়ে গিয়েছে। তৃণমূলের প্রতীক এবং পতাকা মমতার হাতে থাকবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই আবহে কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে হাজির হলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। শুধু দেব একা নন, সেই বৈঠকে ছিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ জুন মালিয়াও। ছিলেন বেসুরো বিধায়ক শিউলি সাহাও।

মূলত দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তিনটি জেলাকে নিয়ে মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক হচ্ছে। দেব ঘাটালের সাংসদ, জুন মেদিনীপুরের। শিউলি কেশপুরের বিধায়ক। জেলাগুলিতে উন্নয়নমূলক কাজে গতি আনতে এই তিন জেলার বিধায়ক-সাংসদদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। তবে তৃণমূলের নির্বাচনী ভরাডুবি এবং তার পরবর্তী সময়ে দলে ভাঙন এবং বিদ্রোহের আবহে দেব-জুন-শিউলিদের প্রশাসনিক বৈঠকে যোগদান আলাদা মাত্রা দিয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী প্রথম কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করেন। সেই বৈঠকে তিন জেলার জনপ্রতিনিধি এবং নিয়ে প্রশাসনিক আধিকারিকদের ডাকা হয়েছিল। ছিলেন বারাসতের বেসুরো সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং আব্দুল মাতিন সহ তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক। তাৎপর্যপূর্ণ ভাবে সোমবার দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূলের যে বেসুরো সাংসদরা বৈঠকে বসেছিলেন। তার নেতৃত্বে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। লোকসভার স্পিকার ওম বিড়লাকে বেসুরো ২০ তৃণমূল সাংসদ চিঠিও দিয়েছেন এনডিএ শিবিরে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। এই আবহে দেব এবং জুনের পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Post Views: 111

Continue Reading

Previous: বাংলার গ্রামের বাড়ির অনুমোদন দিল দিল্লি, রাস্তা কাজ মিলিয়ে মঞ্জুর ১৭০০ কোটি
Next: পাক অধিকৃত কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৩০ প্রতিবাদী, দমন-পীড়নের নিন্দা ভারতের

সম্পর্কিত গল্প

Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

জেলার হাসপাতালগুলি পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.