নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নদিয়ার নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন প্রথমে স্বরূপগঞ্জ টেংরায় ৮৫ বোতল মদ উদ্ধার করার পর বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চা সদস্যরা স্বরুপগঞ্জ শ্রীহরি পাড়ায় একটি বসতবাড়িতে অভিযান চালায়, এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ওই বাড়ির একটি বয়স্ক মহিলা দীর্ঘ কয়েক দশক ধরে গাঁজা বিক্রি করতো। আজ বিজেপির যুব ও মহিলা মোর্চার অভিযানে ওই মহিলার বাড়ি থেকে হাতে নাতে বিপুল পরিমাণ গাঁজা সহ টাকা উদ্ধার করে পুলিসে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকা। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বয়স্ক মহিলা বাড়িতে নিশা যাত্রা দ্রব্য বিক্রি করত। ছোট ছোট ছেলেবা প্রতিনিয়ত এই বাড়িতে যাতায়াত করত এবং গাঁজা কিন্তু। এদিন বিজেপির মহিলা এবং যুব মোর্চার অভিযানে নবদ্বীপ ব্লকের দুটি জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ এবং এক বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়।